প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কলিম উদ্দিন জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। উত্তরে কলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয়…
নোয়াখালীর সদর উপজেলার বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক গৃহশিক্ষকের নাম আব্দুর রহিম ওরফে রনিকে (৩৩)। তিনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুরে মহল্লার লাতু কাউন্সিলরের বাড়ির বাসিন্দা। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালত আসামি সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে। আসামির উপস্থিতিতে এই রায়…
ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরাসরি কোনো সমালোচনা না করলেও তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে আইনের শাসন, গণতন্ত্র এবং আন্তর্জাতিক দায়িত্ববোধের মতো মৌলিক মূল্যবোধ—যা বিশ্লেষকদের মতে, বর্তমান মার্কিন রাজনৈতিক বাস্তবতার প্রতি একটি নরম সতর্কবার্তা। ভাষণে চার্লস বলেন, ‘যুক্তরাষ্ট্রের কথার গুরুত্ব রয়েছে, তবে তার কাজের প্রভাব আরও বেশি।’ এই মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী ভূমিকার প্রতি এক ধরনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু নীতি ও অবস্থানের প্রেক্ষাপটে এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। খবর সিএনএনের। রাজা চার্লস তার ভাষণে ইউক্রেনের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান এবং…
২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অনুষ্ঠানটির আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)। আইনের শাসন ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে বলে জানান সারাহ কুক। ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা এ বিষয়ে আরও কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে আমরা কথা বলতে পারি না। প্রতিটি ক্ষেত্রেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা এবং প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তিনি…
জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে দেশব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বলন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেয়া হবে। পরবর্তীতে মাদরাসা, হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে। তিনি জানান, বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন…
সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান চালান। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় খেজুরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে…
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। এটি দূর করতে সময় লাগলেও দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, অতি বর্ষণের কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যা সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরেও এ রকম অনেকগুলো বিষয়…
দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পাঁচ জেলায় বন্যার সম্ভাবনার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (২৯ এপ্রিল) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়। পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপরে রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক-মৌসুমি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। সমালোচকদের জবাবে তারা বলেছে, এই পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর নেই। রয়টার্স গত ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) প্রথমবারের মতো এই শান্তি পুরস্কার প্রদান করে। সংস্থাটির ভাষ্য ছিল, ‘বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার’ স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে এই সম্মাননা দেয়া হয়েছে। তবে ঘোষণার পরপরই শুরু হয় বিতর্ক। মানবাধিকার সংগঠন, অ্যাক্টিভিস্ট এবং ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। অনেকের মতে, এমন একটি পুরস্কার ফিফার নিজস্ব মানবাধিকার নীতির সঙ্গেই সাংঘর্ষিক। সমালোচনার ঢেউ…
