ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফায় ইউক্রেন থেকে চুরি হওয়া গম-বোঝাই একটি জাহাজ নোঙ্গর করেছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এ ইস্যুতে সোমবার ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলবও করেছে কিয়েভ। তলবের পর ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রোটেস্ট নোট দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গম-বোঝাই সেই জাহাজটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি অনুরোধও জানানো হয়েছে ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়াহ বলেছেন, ইসরায়েল যদি জাহাজটি থেকে পণ্য খালাস করে কিংবা সেটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেয়— তাহলে ইসরায়েলের সঙ্গে ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় সাইবিয়াহ দাবি করেছেন, ইউক্রেনকে চাপে রাখতে রাশিয়া…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি করপোরেশন এবং জেলা পরিষদ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই প্রায় সবগুলো প্রতিষ্ঠান অভিভাবকশূন্য হয়ে যায়। অন্তর্বর্তী সরকার কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিলেও স্থানীয় প্রশাসন দিয়েই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচনের পর সরকার গঠন করেই সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেয় বিএনপি, যা নিয়ে সমালোচনা রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুতই নির্বাচন হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এ বিষয়ে যোগাযোগ করা হয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও নির্বাচন…
২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, ২০০৮ সালের পর এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশ নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। ইভার্স আরও বলেন, প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছেন। যেকোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ট সুযোগ ছিল। যখনই কোনো অভিযোগ এসেছে বা নির্বাচনকালীন সময়ে কোনো সংকট তৈরি হয়েছে,…
আন্তর্জাতিক জলসীমার আইন নিয়ে এক নতুন বিতর্ক উসকে দিলেন জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। সোমবার(২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়ছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বর্তমানে বাধ্য নয়। খবর মিডল ইস্ট আইয়ের। বিবৃতিতে ইরাভানি তার দেশের নেওয়া বিভিন্ন নৌ পদক্ষেপের সপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, বর্তমান সময়টি চরম অস্থিতিশীল। এই পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ চলাচল বজায় রাখার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। ইরানের ওপর যে চাপ তৈরি করা হয়েছে তা থেকে নিজেদের রক্ষা করতেই এই নৌ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের বড় অভিযোগ তুলে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বলেন, “আজ সকালে একটি আলোচনা হয়েছে; তবে এ বিষয়ে আমি আগেভাগে কিছু বলতে চাই না, এবং আমি নিশ্চিত যে খুব শিগগিরই এ ব্যাপারে আপনারা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে শুনবেন।” যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্থায়ীভাবে উত্তেজনা নিরসনে সম্প্রতি ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। গতকাল…
সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্ট গার্ডের। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়েও কাজ করছে বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে বাহিনীটি। এ সময় গত এক বছরে…
ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে দেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রানাইজশেন) শুরু করে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে। বিপিডিবির কর্মকর্তারা আরও জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে। আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সাক্ষাতে দুই দেশের পারমাণবিক বিদ্যুৎসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা স্থগিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর সমাধান না আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, আগামী জুনে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের, সেশনেও এই তেলের দাম ২.৮ শতাংশ বেড়েছিল। এ নিয়ে টানা সাত দিন ব্রেন্ট ক্রুডের বাজারদর বাড়ল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআই ক্রুডের দামও সমান্তরালভাবে বেড়েছে। জুনে সরবরাহের চুক্তিতে এই তেলের দাম ৫৮ সেন্ট বা ০.৬…
ঢাকাসহ ১৩ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার…
