Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

গত ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে হরর কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। এতে ‘যশোদা’ চরিত্রে অভিনয় করে বরাবরের মতো দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তব্বু। সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ব্যক্তিগত জীবনে বড় এক অর্জনের খবর দিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের অভিজাত এলাকা ভারসোভায় আরব সাগরের তীরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। মুম্বাইয়ের রিয়েল এস্টেট খবরের তথ্য অনুযায়ী, গোদরেজ প্রোপার্টিজের ‘গোদরেজ স্কাইসোর’ প্রকল্পের অধীনে এই নতুন ফ্ল্যাটটি কিনেছেন তব্বু। ২ হাজার ১৫৩ বর্গফুট আয়তনের এই বিশাল ফ্ল্যাটটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। গত ২৬ মার্চ আর্থিক লেনদেনের কাজ সম্পন্ন হয়েছে। চুক্তি মোতাবেক ৫.২৪ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার পেছনের মানুষটি যে ভীষণ কোমল আর সাধারণ, তা আবারও প্রমাণ করলেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো এখন আমার হাত-পা কাঁপছে যে, যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সে মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের।’ আরও পড়ুন: দর্শকদের নতুন কিছু দিতে হবে: রাফি পর্দার অভিনয়ের চেয়েও শুটিং সেটের মানুষের সাথে গড়ে ওঠা সম্পর্কগুলোই তার…

Read More

বর্তমান সময়ের দর্শকদের রুচি এবং চলচ্চিত্রের মৌলিকতা নিয়ে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি। তার মতে, দর্শকরা এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং সচেতন। ফলে দায়সারা কাজ বা অনুকরণ দিয়ে তাদের মন জয় করা সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি চলচ্চিত্রের সৃজনশীলতা নিয়ে কথা বলেন। তিনি জানান, একটি সিনেমা তখনই প্রকৃত অর্থে ‘অরিজিনাল’ হয়ে ওঠে, যখন তাতে নির্মাতার নিজস্ব চিন্তাধারা বা একটি শক্তিশালী ‘ভয়েস’ থাকে। আরও পড়ুন: তৃতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন অভিনেত্রী অন্যের কনসেপ্ট ধার করে বা বর্তমানের জনপ্রিয় ট্রেন্ড অনুসরণ করে সাময়িক আলোচনা তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। তার কথায়, ‘এখনকার দর্শক অনেক স্মার্ট। আপনি যদি ভাবেন…

Read More

হলিউডের অন্যতম মেধাবী ও আবেদনময়ী অভিনেত্রী নাতালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। গত কয়েকদিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই ভক্তদের এই সুখবর দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের একান্ত এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই তারকা তার তৃতীয় সন্তানের আগমনের কথা নিশ্চিত করেছেন। এটি তার বর্তমান সঙ্গী ও ফরাসি মিউজিক প্রডিউসার টাঙ্গুই ডেস্টাবলের প্রথম সন্তান। নিজের মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাতালি আবেগাপ্লুত হয়ে বলেন,’টাঙ্গুই এবং আমি খুবই উত্তেজিত। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি জানি এটি একটি বিশাল সৌভাগ্য এবং একটি অলৌকিক ঘটনা।‘ তিনি আরও জানান যে, একজন ফার্টিলিটি ডাক্তারের সন্তান হিসেবে বড় হওয়ায় তিনি জানেন গর্ভধারণ করা কতটা কঠিন হতে…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রস‌চি‌বের দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। আজ (সোমবার) ঢাকার মা‌র্কিন দূতাবাস জানায়, বিশেষ দূত হার্ডার ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন, যাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা যায় এবং উভয় দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অংশীদারিত্বমূলক উদ্যোগে একসঙ্গে কাজ করা যায়। আরও পড়ুন: এপ্রিলের ২০ দিনে এসেছে জ্বালানি তেলের ১২ জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

Read More

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও চালক নিহত হয়। পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার…

Read More

ইরান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার ছোঁয়া লেগেছে দেশেও। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন অসাধু ব্যবসায়ীরা। ধারাবাহিকভাবে তেল আমদানি করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। চলতি এপ্রিল মাসের ২০ দিনেই ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস তেল নিয়ে দেশে এসেছে ১২টি জাহাজ। সেইসঙ্গে ভারত থেকে পাইপলাইনেও আসছে ডিজেল। সব মিলিয়ে আগামী দুই মাসে জ্বালানি তেলের সরবরাহে সংকটের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রমতে, এ মাসে ৮টি জাহাজে এসেছে ২ লাখ ৭৪ হাজার টন ডিজেল। অকটেন এসেছে ২টি জাহাজে ৫৩ হাজার টন। একটি করে জাহাজে এসেছে প্রায় ১২ হাজার টন জেট ফুয়েল…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও জেলা বগুড়ায় সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সোমবার (২০ এপ্রিল) তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান। সফরসূচি সূত্রে জানা যায়, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। পরে…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সফরসূচি থেকে জানা যায়, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায়…

Read More