মিঠুন চক্রবর্তীর দারুণ ভক্ত বাংলাদেশি গায়িকা আঁখি আলমগীর। এমনটা নিজেই জানালেন কণ্ঠশিল্পী। মিঠুনের সঙ্গে দেখা হয়েছিল, বলিউড অভিনেতা তাকে চা বানিয়ে খাইয়েছিলেন। আঁখি বললেন, ছোট বেলায় আমার খুবি পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী, টম ক্রুজ। এখনও। তবে দুজন কে দুই রকমের পছন্দ। গতকাল ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই ভাবলাম ছবিগুলো শেয়ার করি। উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের অনারে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললো। আমরা সব রেডি। আব্বু ও রেডি। কিন্তু হঠাৎ আব্বুর কোন মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনি স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে আক্রমণের মুখে পড়েছেন তিনি। সমাজতান্ত্রিক দলগুলো—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি—সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে। এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লিখেছেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।” তার ওই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় নেটিজেনদের দাবি, স্বরা মুসলিম সম্প্রদায়ের বিষয়ে সরব হলেও অন্যান্য সংখ্যালঘু কিংবা…
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম বিথী দেবনাথ (১৬)। সোমবার বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। জানা যায়, বিথী রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের বাসিন্দা এবং উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিথী ছিলেন একজন মেধাবী ছাত্রী। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিথীর চাচা অবনি দেবনাথ জানান, শুক্রবার বিথীর পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান…
নোয়াখালী হাতিয়ায় মেঘনায় জেলেদের জালে ধরা পড়ে ৩ কেজি ৫ শত গ্রাম ওজনের ইলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার সূর্যমুখী মাছ ঘাটে বিক্রির জন্য বিশাল এই মাছ আনেন জেলেরা। জানা যায়, স্থানীয় কামাল উদ্দিনের ‘মা মৎস্য আড়তে’ ডাকে বিক্রি হয় মাছটি। ৭ হাজার টাকায় মাছটি কিনে নেন এক ব্যাপারী। এর আগে মনির মাঝির ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। পরে মাছটি সুর্যমূখী মাছ ঘাটে এনে বিক্রি করা হয়। এ বিষয়ে সূর্যমুখী মাছ ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, জেলেদের জালে এত বড় মাছ খুব কমই ধরা পড়ে। এই মাছটি বাজারে আনার পর দেখতে অনেকে ভিড় করেন।…
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে পলাতক হেলপার লিটন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত পৌনে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম। গ্রেপ্তার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাসচালক সাব্বির মিয়ার সহকারী। জানা যায়, গত রোববার রাতে নবীগঞ্জ-শেরপুর আঞ্চলিক সড়কে চালক ও তার সহকারীর বিরুদ্ধে চলন্ত বাসের যাত্রী ওই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী পরদিন সোমবার সকালে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাসচালক সাব্বির…
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে ঘটল অঘটন। নিজের খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন তিনি। সুদূর আমেরিকা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কার মর্মস্পর্শী পোস্ট দেখে তার অনুরাগীরাও সমব্যথী হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা। এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো মানারা চোপড়া এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন। ‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর…
রতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার অনুষ্ঠান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস। সুরের জাদুতে মুহূর্তেই ভেসে যান অনুরাগীরা। তার গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে শ্রোতাদের। এবার পারিশ্রমিকের অংক দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এসেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ইউরোপ সফরে মাত্র ২ ঘণ্টার একটি লাইভ অনুষ্ঠানে গাওয়ার জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা অন্যান্য গায়কদের লাইভ কনসার্টের পারিশ্রমিককে ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে। এই সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটস্পার স্টেডিয়ামে গান গাইবেন। এর আগে ২০২৪ সালে তিনি যখন ব্রিটেনে অনুষ্ঠান করতে গিয়েছিলেন,…
একসময় বলিউডে দাপিয়ে বেড়ানো অভিনেতা চাঙ্কি পাণ্ডে তার ব্যক্তিগত জীবন এবং অর্থ উপার্জনের সংগ্রাম নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। বলিউডে যখন তার ক্যারিয়ারে ভরাডুবি তখন অর্থের প্রয়োজনে এমন এক কাজ করেছিলেন, যা শুনলে অবাক হবে সিনেমাপ্রেমীরা। নব্বই দশকে চাঙ্কি পাণ্ডে বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন এবং অনেক ছবিতে কাজ করেছেন। কিন্তু এরপর হঠাৎ করেই তিনি হিন্দি সিনেমার জগৎ থেকে হারিয়ে যান। আগে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা জানান, তার বিয়ের সময় ক্যারিয়ারে খুব কঠিন সময় চলছিল। হাতে প্রায় কোনো হিন্দি ছবির কাজ ছিল না। বাধ্য হয়েই তিনি বাংলাদেশের ছবিতে কাজ করা শুরু করেছিলেন এবং সেখানে যথেষ্ট সাফল্যও পেয়েছিলেন। তবে…
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এর দ্বিতীয় সিজনের ট্রেলার। অ্যাকশন ও রহস্যে ভরপুর এই ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বরাবরের মতো এই সিজনেও ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কে কে মেননকে। ট্রেলার দেখা যায়,‘স্পেশাল অপস টু’ দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে। এই সিজনের মূল উপজীব্য বিষয় সাইবার সন্ত্রাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার। হিম্মত সিংকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রযুক্তিগত জটিলতা এবং হাই-স্টেক মিশনের টানটান উত্তেজনা ট্রেলারের পরতে পরতে বিদ্যমান। তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে টোটা রায়চৌধুরীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। ‘রকি অউর…
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে সামরিক-বেসামরিক বহু স্থাপনা। শক্তিশালী দুই দেশের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও। চলমান এ যুদ্ধপরিস্থিতি সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলাসহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। সংঘাত বন্ধে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তেহরানকেই চাপ দিচ্ছে দেশগুলো। রয়টার্সের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার…
