জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আগেই ছিল মেহেদী হাসান মিরাজের। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে মিরাজের অধিনায়কত্বের নতুন অধ্যায়। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতেই ফিরছে বাংলাদেশ। বিস্তারিত আসছে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরী। সে সময় টিভি নাটকে দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন সমু চৌধুরী। প্রায় তিন বছর কাজ করেননি কোনো। নিজের গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকে কাজ করছেন নিয়মিতই। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সমু চৌধুরীর বেশ ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে ক্যাপশনে লিখা হয়েছে, চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের…
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবনকে ঘিরে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রীর নানা কর্মকাণ্ড প্রতিনিয়তই সংবাদ শিরোনামে জায়গা করে থাকে। ভালোবেসে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর গলায় মালা দেন তিনি। সেই সংসারও নাকি এখন অতীত নায়কের জীবনে। দুই সংসারেই দুইজন পুত্র সন্তান রয়েছে শাকিবের। যে কারণে এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি। বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস তবে শাকিবকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম…
বলিউডে পা রাখার শুরুর দিকে উচ্চতা নিয়ে ভয় আর অনিশ্চয়তা গ্রাস করেছিল আমির খানকে। চারপাশে ছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো লম্বা ও আকর্ষণীয় তারকারা। নিজেকে ছোটখাটো গড়নের মনে হতো আমিরের, যে কারণে সংশয় ছিল- এমন উচ্চতায় কি আদৌ নায়ক হওয়া যায়? তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন আমির। এখন আর উচ্চতা নিয়ে কোনো রাখঢাক নেই তার। বরং নিজের দুর্বলতাকে রসিকতায় বদলে ফেলতে জানেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বলিউড অভিনেতা। ‘জাস্ট টু ফিল্মি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘ক্যারিয়ারের শুরুর দিকে আমি খুব নার্ভাস ছিলাম। মনে হত, আমার মতো স্বল্প উচ্চতার কেউ আদৌ…
দশকের পর দশক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী টাবুর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। নব্বইয়ের দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা। এমনকি নাগার্জুনের টানে নাকি মুম্বাই ছেড়ে হায়দরাবাদেও পাড়ি জমিয়েছিলেন টাবু। প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষপর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। কারণ, তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনির সঙ্গে। টাবু নাকি চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান, নাগার্জুনের পক্ষেই সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন টাবু। যদিও সম্পর্ক…
সাহসী অবতারে ধরা দিতে রুনা খানের জুড়ি নেই। পর্দায় কিংবা বাস্তবে, বরাবরই স্পষ্টবাদী এই অভিনেত্রী। তারকারা যেমন আতশী কাচের মতো, তাদের ধরা যায় না, সাধারণ লুকেও দেখা মেলে না। রুনা খান যেন একটু ব্যতিক্রম। হরহামেশাই নো মেকআপ লুকে ছবি তুলে সেগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডসন নদীর তীরে দেখা মিলল অভিনেত্রীর। সাধারণ লুকেই ধরা দিয়েছেন রুনা খান। তবে অভিনেত্রীর সেই নো মেকআপ লুক দেখেই ঘুম উড়েছে ভক্তদের। ঈদের আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রুনা। সেখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে থাকলেও এখন যেন একটু অবকাশের দেখা মিলেছে। বুধবার (১১ জুন) নিজের ফেসবুক…
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বুধবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির বিষয়ে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সেখানে জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র মোট ৫৫ শতাংশ এবং চীন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, দুই দেশের সম্পর্ক দারুণ! চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ…
রোহিঙ্গা সংকট, পাচার হওয়া বাংলাদেশি সম্পদ উদ্ধার, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেস উইংয়ের এক বার্তায় তা জানানো হয়। বৈঠকে দুদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসন্ন জাতিসংঘ সম্মেলনে যুক্তরাজ্যের সক্রিয় সমর্থন কামনা করেন এবং দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের…
ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত, ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তি সুবিধাসহ তার সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ‘মাধ্যম’ প্রয়োজন হতো। যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে…
কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে- প্রায়ই দেশের বাইরে ছুটে যান অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এবার স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গেলেন এই তারকা। সেখান থেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নজরকাড়া কিছু মুহূর্ত। মঙ্গলবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। তাতে দেখা গেছে, সমুদ্রের ধারে হাঁটছেন, বিভিন্ন স্টাইলে পোজ দিয়েছেন। সেখানকার রেস্টুরেন্টে পিৎজা খেতেও দেখা গেছে তাকে। যা মুগ্ধতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে। সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ জানালেন, শ্রীলঙ্কার হিক্কাডুয়া এলাকায় অবস্থান করছেন তারা। এছাড়াও তার স্টোরিতেও আরও কিছু ছবিতে দেখা যায়, স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি সেলফিও…
