Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা তাদের কাছে দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন…

Read More

গোটা বিশ্বের বাঙালি সম্প্রদায়ের কাছে এক স্মরণীয় মুহূর্তে, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার সাক্ষী রইল এক হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে খ্যাতনামা বাংলাদেশি শিল্পী স্বপ্নীল সজীব পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ ও হাসন রাজার কালজয়ী সকল কবিগান। এই অনন্যসাধারণ অনুষ্ঠানটি উদযাপন করল পয়লা বৈশাখ (১৪ এপ্রিল)-কে নিউ ইয়র্ক স্টেট সিনেট-এর সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে। ব্রঙ্কসের সিনেটর লুইস আর. সেপুলভেদা-র নেতৃত্বে পাশ হয় এই ঐতিহাসিক প্রস্তাব। গান শেষে আবেগময় এক বক্তব্যে স্বপ্নীল সজীব বলেন- “বাংলাদেশে জন্ম ও বড় হওয়া একজন শিল্পী হিসেবে নিউ ইয়র্কের মতো শহরের প্রাণকেন্দ্রে আমাদের মহান কবিদের গান গাওয়া শুধু গর্বের নয়, এক বিশাল দায়িত্ব। এই গানগুলো কেবল সংগীত…

Read More

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান পৌর শাখা আওতাধীন চট্টগ্রাম জেলা কমিটির নির্দেশা মোতাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সাংগঠনিক নিয়মে পরিচালিত পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়, ১৭ই এপ্রিল ৯নং ওয়ার্ড রাউজান রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে কমিটি গঠন করা হয়। ৭নং ওয়ার্ড অধরচাঁদ গোস্বামী শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে দুপুর ১২টায় কমিটি গঠন এবং মহোৎসব পূর্ণমিলনীতে অংশগ্রহণ করা হয়, ৮নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদ সভাপতি ডাঃ নির্মল কুমার ভট্টাচার্য, সহ সভাপতি কাঞ্চন দে,টিটু চক্রবর্তী, সনজিত মজুমদার,প্রসেনজিত সেন,সাধারন সম্পাদক উৎপল মহাজন,যুগ্ন সম্পাদক নয়ন দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক অমিত শর্মা,দপ্তর সম্পাদক অভ্র পালিত, ৭নং ওয়ার্ড পূজা উদযাপন…

Read More

দেশের চারটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে…

Read More

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন। শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী…

Read More

বর্তমান সরকারের দুই মাসপূর্তি উপলক্ষে বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যুর পাশাপাশি সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলীসহ প্রেস উইংয়ের সদস্যরা।

Read More

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন। এসময় হজযাত্রীদের কাছে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, যাতে সামনের সব সমস্যা ও বিপদ আমরা মোকাবিলা করতে পারি। দেশের মানুষের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি।’ হজ ব্যবস্থাপনা নিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে এই হজ ব্যবস্থার…

Read More

যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে তাদের অবৈধ অবরোধ ও কড়াকড়ি অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার এ হুঁশিয়ারি দেন। বলেন, মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি আর খোলা রাখা হবে না। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না। গালিবাফ আরও স্পষ্ট করে বলেন, এ আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচল এখন থেকে সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। অর্থাৎ, তেহরানের বিশেষ অনুমতি বা সবুজ সংকেত ছাড়া কোনো বাণিজ্যিক বা সামরিক নৌযান এই প্রণালি অতিক্রম…

Read More

ইরান কর্তৃপক্ষ হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে আটকে গেল বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিএসসির এই জাহাজটি প্রণালিতে প্রবেশ করার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাধার মুখে পড়ে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পরও জাহাজটি ওমান সাগরে বের হতে না পেরে আবারও পারস্য উপসাগরের নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যমতে, শুক্রবার বিকেলে ইরান সরকার বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়। এই খবরের পর পারস্য উপসাগরে আটকে থাকা কয়েক শ জাহাজ পূর্ণ গতিতে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। এই সারির শুরুর দিকেই ছিল…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে আলোচনা হয়। ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান। আর এ আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা। গত শনিবারের আলোচনায় কোনো ব্রেকথ্রু না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়। যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি। টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। মার্কিনিদের চাপে পড়ে এটি মানতে রাজি হয় দখলদার ইসরায়েল। তারাও ওইদিন থেকে ইরানে…

Read More