যুক্তরাষ্ট্রে সরকারি একটি বিল নিয়ে ঘিরে ব্যাপক উত্তেজনা চলছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক উপদেষ্টা ইলন মাস্কের মধ্যে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তির দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সব সম্পর্ক শেষ হয়ে গেছে এবং তিনি এ সম্পর্ক আর জোড়া লাগাতেও চান না। রোববার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ইলন মাস্কের উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাস্ক প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। বিরোধীদের সহায়তা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে তাকে। মূলত,…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানী ঢাকায় কোরবানির যাবতীয় আবর্জনা ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। শনিবার (৭ জুন) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম। এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ। নগরবাসীর দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মাত্র…
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না। শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। ইশরাক বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ইশরাক বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো। অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায়…
রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট আছি। শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাঁ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছর যেভাবে ভালোভাবে হয়, এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা…
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে। শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি, উপদেষ্টা, ঢাকার মুসলিম দেশের কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহে ৪টি পুরুষ ও ১টি নারী গেইটসহ মোট ৫টি…
একটি সরকারি বিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে। ট্রাম্প জানিয়েছেন, মাস্কের কার্যকলাপে তিনি খুবই হতাশ এবং ভবিষ্যতে বিশ্বের এই শীর্ষ ধনী ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না— সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের ওভাল অফিসে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “দেখুন, ইলনের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক ছিল; কিন্তু আমি জানি না ভবিষ্যতে তা থাকবে কি না।” “আমি তার ওপর খুবই হতাশ। কারণ যে বিলটি নিয়ে ইলন আলোচনা-সমালোচনা…
