Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ভারতের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। ১২ এপ্রিল দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি আরও জানান যে, ১৩ এপ্রিল এই কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৩৩ সালে এক সংগীত পরিবারে জন্ম নেওয়া আশা ভোসলে…

Read More

আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে দেশের ১৮টি জেলার অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলাকে শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আমরা বাংলাদেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম শুরু করলাম। এর পাশাপাশি আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এই হামের টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। স্বাস্থ্য…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত আলোচনা যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ কারণে ভেস্তে গেছে। এমনটাই দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। এক বিবৃতিতে আইআরআইবি জানায়, ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষায় তাদের প্রতিনিধিদল টানা ২১ ঘণ্টা নিরবচ্ছিন্ন ও নিবিড়ভাবে আলোচনা চালিয়েছে। ইরানি প্রতিনিধিদের পক্ষ থেকে বিভিন্ন গঠনমূলক উদ্যোগ নেয়া হলেও মার্কিন পক্ষের অন্যায্য ও অযৌক্তিক দাবিগুলো আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ফলে কোনো ফলাফল ছাড়াই এ আলোচনার ইতি ঘটেছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই তাদের সর্বোচ্চ দাবিতে অনড় অবস্থানে ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়ে ওয়াশিংটন তেহরানের ওপর চাপ আরও…

Read More

হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে অনেক জাহাজ চলাচল করতে পারছে না বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। শনিবার (১১ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক-ই-পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধ শুরুর পর হরমুজে যেসব সমুদ্র মাইন পেতে রেখেছিল, সেগুলো সরিয়ে নৌপথ নিরাপদ করাই এ মিশনের লক্ষ্য। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমরা একটি নতুন নিরাপদ…

Read More

খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বর্ষবরণ। চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “ফুল বিজু” উদযাপনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ভোরের আলো ফুটতেই খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদী এবং আশপাশের ছড়া-খালগুলোতে নেমে আসে উৎসবের আমেজ। শহরের খবংপুড়িয়া ও রিভারভিউ পয়েন্ট এলাকায় ভোর থেকেই শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী মানুষ দলবদ্ধভাবে নদীর তীরে ভিড় করেন। তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন। নদীর দুই তীর রঙিন ফুলে সাজানো হয়ে ওঠে এক বর্ণিল দৃশ্যে, যেন প্রকৃতি নিজেই উৎসবে অংশ নিয়েছে। ফুল বিজু মূলত পুরনো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক। এই দিনটিতে মানুষ প্রার্থনা করেন…

Read More

রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। রোববার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

Read More

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে পাহাড়ি-সমতলের সব মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর কৃষ্টি ও সংস্কৃতি বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির রয়েছে, তা বিশ্বদরবারে দেশের মর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তারেক রহমান বলেন, “আমাদের দেশের বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠীর সম্প্রদায়সহ সব নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধানের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, একজন বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকের সমান অধিকার।” শনিবার…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় আজ থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। রোববার (১২ এপ্রিল) ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, চারটি সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে দেশে…

Read More

বর্তমানে বিরতি অবস্থায় থাকলেও ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলার সময় এক ভিডিওবার্তায় এই সতর্কতা দিয়েছেন নেতানিয়াহু। ভিডিওবার্তায় হিব্রভাষায় নেতানিয়াহু বলেছেন, “ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, আমাদের এখনও অনেক কিছু করার আছে। তবে এটা স্পষ্টভাবে বলা যেতে পারে যে এ পর্যন্ত যা যা অর্জন হয়েছে, তা ঐতিহাসিক।” ভিডিও বার্তায় ইরানে সামরিক অভিযান এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, “আমরা ইরানে সামরিক অভিযান শুরু করেছি কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে…

Read More

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছেন। দীর্ঘ আলোচনার পর কোনও সমঝোতায় পৌঁছানো না যাওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা আপাতত থেমে গেছে। আর সেই প্রেক্ষাপটেই ওয়াশিংটনের পথে রওনা দিয়েছেন তিনি ও তার প্রতিনিধি দল। রোববার (১২ এপ্রিল) সকালে তিনি ইসলামাবাদে এয়ার ফোর্স টু বিমানে আরোহন করেন। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ছেড়েছেন। ইসলামাবাদ থেকে উড্ডয়নের আগে বিমানের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তিনি হাত নেড়ে বিদায় জানান। এরপর তিনি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অন্য সদস্যরা ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন। এর আগে এক প্রেস কনফারেন্সে…

Read More