Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা। সুনেরাহ লিখেছেন, ‘আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।’ নিজের ভেতরের এই অদ্ভুত অনুভূতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা ছিল খুব অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, কিন্তু…

Read More

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী জুন-জুলাইয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। আগে থেকেই মার্কিনীদের সঙ্গে ইরানের বিরোধ থাকলেও, তাদের সব ম্যাচের ফিক্সচারই রাখা হয়েছে দেশটিতে। ফলে এবারের বিশ্বকাপে ইরান খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল–ই, যা আরও ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এরই মাঝে তাদের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ‍টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত করেছিল ইরান। তাদের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। তবে অনিশ্চয়তা আগে থেকেই লেগে ছিল। এমনকি ইরানি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ নানা কড়াকড়ি আরোপ ছিল যুক্তরাষ্ট্রে। চলমান সংঘাতের…

Read More

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে। এ লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন করতে হবে। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কেপিআই প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। তবে বিষয়গুলো আরও গভীরভাবে অধ্যয়ন…

Read More

দেশের সম্প্রচার খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (বিবিএ)-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিবিএ প্রতিনিধি দল দেশের সম্প্রচার শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ব্রডকাস্ট খাতের কর্মীদের উন্নত প্রশিক্ষণ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে ফলপ্রসূ কথা হয়। একটি নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তাবিত সম্প্রচার কমিশন গঠনের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেন সংগঠনের নেতারা। তারা জানান, এই কমিশন গঠিত হলে প্রযুক্তিনির্ভর আধুনিক সম্প্রচার খাত…

Read More

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে যাতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে- সেগুলো নিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাণিজ্যচুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এমনকি কোনো ধারা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান। বাণিজ্যমন্ত্রী বলেন, নন-ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে। তবে এই বাধা সরাতে পারলে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে…

Read More

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান ঢাকা থেকে শুরু হবে, সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আশাবাদ ব্যক্ত করে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। সাক্ষাতে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

Read More

বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘ সময় ধরে মানসিক হেনস্তার শিকার হয়েছেন, ভুগেছেন বিষণ্ণতায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনয় দক্ষতা সবকিছু নিয়েই নেট দুনিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবার ভাইয়ের এই কঠিন সময় ও হেনস্তা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তারকাদের নাম ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। তার মতে, আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মত্ত। কেউ যখন কোনো তারকার নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে, তখন বুঝতে হবে তারা আসলে সেই…

Read More

ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈয়ের তোলা মারধরের অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথৈয়ের দাবি তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তবে এই অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলে দাবি করেছেন তিশা। তানজিন তিশা জানান, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক। চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। আপনারা ১৫ থেকে ২০ দিন পরেই কাজটি দেখতে…

Read More

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় ফিরবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট…

Read More