Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। প্রথমে গুঞ্জন শোনা গেলেও পরে তা নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। গোলডটকম বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রথম ইনস্টাগ্রামে লেখেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস জানিয়েছে, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা দেয় এবং তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার তাকে আবার পরীক্ষা করা হবে।’ রোমানোর এই বার্তার পর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পিতবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েকবার টেস্টের পর আমাদের মেডিকেল টিম নিশ্চিত হয়েছে যে তিনি কোভিডে আক্রান্ত। উপসর্গ দেখা…

Read More

লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতরে সুযোগ চেয়েছেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক। সাক্ষাতে তিনি ‘একটি ভুল বোঝাবুঝি’ দূর করতে চান। রোববার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছেন টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের বিষয়ে এই বৈঠকে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা ভোগ করেছেন। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে…

Read More

শহীদের রক্তের অমর্যাদা হয়—এমন ভোট দেখতে চায় না জামায়াতে ইসলামী, বলেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন নথিবিহীন শত শত অভিবাসী। বিক্ষোভ দমনে মার্কিন সেনাবাহীনির অধীন মিলিশিয়া বাহিনী ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্যকে মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হোমান বলেন, “নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা লস অ্যাঞ্জেলেসকে আরও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই।” একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ন্যাশনাল গার্ডকে নামানো হয়েছে। যদি এতে…

Read More

পবিত্র ঈদুল আজহার কারণে একদিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হয় হয়েছে (হেডওয়ে অনুযায়ী)। আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। তবে এই চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেলে কুরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা…

Read More

খুলনা বিভাগসহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। রোববার (৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৯ জুন) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।…

Read More

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। রোববার (৮ জুন) সকাল থেকেই কোরবানি শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি, তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঈদের দিন ঢাকা দক্ষিণ সিটি এলাকায় এক লাখ ৩৩ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে, যার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে দ্বিতীয় দিনের বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এদিকে, ঈদের পরদিনও দেশের বিভিন্ন জায়গায় চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। বেশিরভাগ বিভাগীয়…

Read More

পবিত্র ঈদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৮ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাসস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারও বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ঈদের পর ট্রেনে ভ্রমণরত যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে।…

Read More

যুক্তরাষ্ট্রে সরকারি একটি বিল নিয়ে ঘিরে ব্যাপক উত্তেজনা চলছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক উপদেষ্টা ইলন মাস্কের মধ্যে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তির দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সব সম্পর্ক শেষ হয়ে গেছে এবং তিনি এ সম্পর্ক আর জোড়া লাগাতেও চান না। রোববার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ইলন মাস্কের উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাস্ক প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। বিরোধীদের সহায়তা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে তাকে। মূলত,…

Read More

রাজধানী ঢাকায় কোরবানির যাবতীয় আবর্জনা ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। শনিবার (৭ জুন) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম। এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ। নগরবাসীর দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মাত্র…

Read More