ইরানের রাজধানী তেহরানে চালানো ইসরায়েলি হামলায় দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ভোররাতের এই হামলা পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। তেহরানের একাধিক আবাসিক ভবন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্য আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইরজিসি) কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামিও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
করোনাভাইরাসে দেশে আবারও আক্রান্তের সংখ্যা বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। তবে এই সময়ের মধ্যে কেউ মৃত্যুবরণ করেননি। বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। এর আগের দিন, বুধবার (১১ জুন) ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে। মৃতের সংখ্যা অপরিবর্তিত থেকে ২৯ হাজার ৫০০ জনে রয়েছে। অধিদফতরের তথ্যমতে, একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৮…
ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) ভোররাতের এই হামলা পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। তেহরানের একাধিক আবাসিক ভবন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের আকাশসীমা। এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ না…
ইসরায়েলি বিমান হামলায় ইরানের শক্তিশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গত রাতের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কামন্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক…
ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখবে তেলআবিব। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে জাতির উদ্দেশে ভাষণ দেন ইসরায়েলই প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেলআবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। এদিকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দিবাগত রাত তিনটার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, লন্ডনে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। নির্বাচনের সময় পুননির্ধারণ, সংস্কারসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে। শফিকুল আলম বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে…
জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আগেই ছিল মেহেদী হাসান মিরাজের। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে মিরাজের অধিনায়কত্বের নতুন অধ্যায়। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতেই ফিরছে বাংলাদেশ। বিস্তারিত আসছে…
নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরী। সে সময় টিভি নাটকে দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন সমু চৌধুরী। প্রায় তিন বছর কাজ করেননি কোনো। নিজের গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকে কাজ করছেন নিয়মিতই। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সমু চৌধুরীর বেশ ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে ক্যাপশনে লিখা হয়েছে, চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের…
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবনকে ঘিরে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রীর নানা কর্মকাণ্ড প্রতিনিয়তই সংবাদ শিরোনামে জায়গা করে থাকে। ভালোবেসে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর গলায় মালা দেন তিনি। সেই সংসারও নাকি এখন অতীত নায়কের জীবনে। দুই সংসারেই দুইজন পুত্র সন্তান রয়েছে শাকিবের। যে কারণে এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি। বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস তবে শাকিবকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম…
বলিউডে পা রাখার শুরুর দিকে উচ্চতা নিয়ে ভয় আর অনিশ্চয়তা গ্রাস করেছিল আমির খানকে। চারপাশে ছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো লম্বা ও আকর্ষণীয় তারকারা। নিজেকে ছোটখাটো গড়নের মনে হতো আমিরের, যে কারণে সংশয় ছিল- এমন উচ্চতায় কি আদৌ নায়ক হওয়া যায়? তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন আমির। এখন আর উচ্চতা নিয়ে কোনো রাখঢাক নেই তার। বরং নিজের দুর্বলতাকে রসিকতায় বদলে ফেলতে জানেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বলিউড অভিনেতা। ‘জাস্ট টু ফিল্মি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘ক্যারিয়ারের শুরুর দিকে আমি খুব নার্ভাস ছিলাম। মনে হত, আমার মতো স্বল্প উচ্চতার কেউ আদৌ…
