সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে কেন্দ্র দখলের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর ইলেকশন হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর ইলেকশন হবে। একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাকে দিও, দেখবো।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর জাপানের পর্যবেক্ষক দল জানিয়েছে, তারা ভোটকেন্দ্রগুলোকে বেশ উৎসবমুখর দেখছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কেন্দ্র পরিদর্শনের সময় গণমাধ্যমে এক পর্যবেক্ষক এ কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বোঝা যাচ্ছে ভোটও তাদের কাছে একটি উৎসবের মতো।’ নাম প্রকাশ করতে চাননি তিনি। জাপানের প্রতিনিধি দলটি শুধুমাত্র ঢাকার ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। তিনি পূর্বে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। ভোটকেন্দ্র পর্যবেক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে দীর্ঘদিন পর দেশে এসে অনেক পরিবর্তন লক্ষ্য করতে…
গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭…
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রমুখী হন ভোটাররা। শীতের সকাল উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। কোথাও প্রথমবার ভোট দিতে আসা তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ভোটারদের মধ্যে আস্থা জুগিয়েছে। কেন্দ্রের বাইরে ছিল ছোটখাটো ভিড়, তবে ভেতরে ছিল শান্ত পরিবেশ। সবমিলিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় সুশৃঙ্খল প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে। ভোট দিতে এসে অনেকেই জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা— উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও মৌলিক নাগরিক সেবার দাবি ছিল সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সকাল…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ আসনের কোর্ট ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। এর আগে, আজ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
জাতির জীবনে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোটপ্রদান করেন। ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো। গণমাধ্যমকর্মীদের…
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন তিনি । পরে সংবাদকর্মীদের সারজিস আলম বলেন, আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। তিনি আরও বলেন, আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের ওপরে আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি।…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ভোট প্রদান শেষে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন।’ প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণভোটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। তিনি আরও বলেন, ‘আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’ রাজধানীর গুলশান…
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর বাংলাদেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এটি দেশের ইতিহাসের ১৩তম জাতীয় নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে হচ্ছে গণভোটও। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘লাইভ নিউজ’ করছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনকে গণতন্ত্র প্রত্যাবর্তনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এতে আরও বলা হয়, এই নির্বাচনে…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জয়লাভ করলে প্রাধান্য পাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা। যাতে মানুষ নিরাপদ বোধ করে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুলে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে ৯টা ৫০ মিনিটে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রাধান্য।
