Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনোই দিনে ২০ ঘণ্টার বেশি কাজ করেননি। পরিবার এবং প্রযোজকদের সহযোগিতার কারণেই কাজ ও সংসার সামলাতে তার কোনো অসুবিধা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। ৫০ বছর বয়সী কাজল নব্বইয়ের দশকের অন্যতম সফল বাণিজ্যিক অভিনেত্রী। আজও তার জনপ্রিয়তা তুঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সেইসব অভিনেতাদের একজন ছিলাম যারা এক সময়ে একটি মাত্র ছবিতেই কাজ করতে পছন্দ করতাম।’ তার কথায়, ‘একসঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করার পক্ষপাতী ছিলাম না আমি। একটি শেষ হলে তবেই অন্যটি করতে রাজি হতাম। দিনে ২০ কিংবা তার বেশি ঘণ্টা কাজ করতাম না কখনোই। এই সিদ্ধান্ত নিতে পরিবারকে পাশে…

Read More

এক সময় বহু নারীর পছন্দের পুরুষ ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। একের পর এক নারীসঙ্গে জড়িয়েছেন তিনি। নিজস্ব স্টাইলে এক সময় বলি পাড়ার হার্টথ্রব ছিলেন এই নায়ক। বহু সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ব্যক্তিজীবনে কয়েক শতাধিক নারীর সঙ্গেই ঘনিষ্ট সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। যা নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্পও। সেখানেও উঠে এসেছে অভিনেতার খুল্লাম খুল্লা জীবন। তবে কখনও কখনও সঞ্জয়ের এসব কাজ যে মাত্রা ছাড়িয়েছে তা পরবর্তীকালে স্বীকার করে নিয়েছেন পর্দার ‘মুন্নাভাই’। একটি ইংরেজি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, একসময় একইসঙ্গে তিনজন নায়িকার সাথে সম্পর্কে ছিলেন তিনি। অভিনেতার স্বীকারোক্তি, ‘মানুষের ভালবাসা পেতে তো ভালই লাগে! বিশেষ করে যদি সেটা নারীদের থেকে…

Read More

‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই জানিয়েছিলেন, তার পছন্দের অভিনেতার নাম আরিফিন শুভ। ভাগ্যক্রমে প্রিয় তারকার সঙ্গেই পরবর্তী সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান তিনি। ঈদে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। যেখানে দুজনের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক-নায়িকার খুনসুটি। যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শকেরা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যে কারণে ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে। ভক্তদের এমন ইচ্ছের কথা অভিনেত্রীর কান পর্যন্তও পৌঁছেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা…

Read More

আধুনিক পপ সংগীতের রানী তথা ‘কুইন বি’ নামে খ্যাত মার্কিন গায়িকা বিয়ন্সে। বিশ্বের নামী এই তারকা ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। সম্প্রতি একটি কনসার্ট ট্যুরে অংশ নিয়েছেন এই শিল্পী। কিন্তু সেই ট্যুরে গিয়েই বিপাকে পড়েছেন বিয়ন্সে। কারণ, ভরা মঞ্চে পারফর্ম করার সময় খুলে যায় তার পোশাক; আর তা বিচক্ষণতার সাথেই সামলে নেন এই শিল্পী। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সে সময় ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রেনেসাঁ’ অ্যালবাম থেকে ‘আই অ্যাম দ্যাট গার্ল’ গানটি গাইছিলেন বিয়ন্সে। গায়িকার চোখে তখন রোদচশমা। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচও করছিলেন তিনি। নাচ করতে করতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে। পা ফেলার…

Read More

বলিউডের আইটেম গানে ঝড় তোলার জুড়ি নেই তামান্না ভাটিয়ার। তার উষ্ণ গড়ন আর নাচের তালে কেঁপেছে অসংখ্য দর্শক। কিন্তু তার রূপের মোহে দর্শক কাবু হওয়ার আগেই নিজের শরীরের প্রেমে পড়েছেন তামান্না! শুধু তাই নয়, প্রকাশ করলেন কিছু গোপন অভ্যাসও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।’ তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন ছিপছিপে শরীর মানেই সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান শুধু শরীরের মাপে আটকে…

Read More

দেশের বিরোধিতা করছেন, করছেন বিশ্বাসঘাতকতা; এমনই দেশদ্রোহী তকমা পেলেন ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জ। আসন্ন সিনেমা ‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই পাঞ্জাবি শিল্পী। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৭ জুন। কিন্তু পেহেলগাম কাণ্ডের পর বদলে গেছে ভারত-পাকিস্তান সম্পর্কের সমীকরণ; তাই বিতর্কের জালে জড়ালেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ সিনেমায় দিলজিৎ-এর সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার। আর এতে ছবির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে ভারতের বিভিন্ন মহল থেকে। এবার পেলেন ‘বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ তকমা। শুক্রবার ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ সংস্থাটির সভাপতি বিএন তিওয়ারি নিন্দায় সরব হন দিলজিতের বিরুদ্ধে। এমনকি, ভারতের…

Read More

এবার ঈদে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। তার মধ্যে একটি আদর আজাদ ও পূজা চেরির সিনেমা ‘টগর’। কিন্তু হতাশাজনক বিষয় হলো, এবার সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। যে কারণে দ্বিতীয় সপ্তাহের সিডিউলে সিনেপ্লেক্স এ জায়গা পায়নি ‘টগর’। কিন্তু সিনেমার নায়ক আদর আজাদের দাবি, নিজেদের সিদ্ধান্তেই প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে সিনেমাটি। সঙ্গে নতুন সপ্তাহের হল লিস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আদর আজাদ। ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলবে সিনেমাটি। হল লিস্ট শেয়ার করে আদর আজাদ উল্লেখ…

Read More

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনার শেষ নেই। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নিয়মিতই জায়গা করে নেয় খবরের শিরোনামে। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীকে ঘিরে নানা ঘটনার প্রতিক্রিয়া পড়ে সরাসরি শাকিবের জীবনে। এইতো, কয়েকদিন আগেও অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানকে দেখতে পাওয়ায় প্রতিক্রিয়া জানান শাকিবের আরেক প্রাক্তন চিত্রনায়িকা শবনম বুবলী। এ নিয়ে পরে পাল্টা প্রতিক্রিয়াও জানান অপু বিশ্বাস; অতঃপর চলতে থাকে তাদের কাদা ছোঁড়াছুড়ি। এমন আবহে এবার অপু বিশ্বাসের একটি ভিডিও আলোচনায়। যেখানে এই চিত্রনায়িকা বলেছেন, শাকিবকে নিয়ে কোনো মন্তব্য করতেই নাকি ভয় হয় তার। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন…

Read More

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় গুতেরেস লিখেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ, আর তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা- যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হোক। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের সঙ্গে কথা বলে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন, তবে পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরেছেন। তিনি বলেন, আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছি। উত্তেজনা হ্রাসে সক্রিয় ও কার্যকর ভূমিকা…

Read More

দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও…

Read More