আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মাঝে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও অন্তর্ভুক্ত। জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের আহ্বান জানিয়েছে, যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয়। এটি নারী প্রার্থী…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সব শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।’ তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই গণ-অভ্যুত্থানের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে রয়েছে। প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে জঙ্গি হামলার প্রত্যক্ষ হুমকি না থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। র্যাব মহাপরিচালক বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে…
নির্বাচনি ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ও অর্থ বহন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্নের অবসান ঘটিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের সময় কোনো নাগরিকের টাকা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা বা ‘সিলিং’ নির্ধারণ করে দেওয়া হয়নি। তিনি বলেন, “যদি অর্থের উৎস এবং তা ব্যবহারের খাত বৈধভাবে দেখানো যায়, তবে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও কোনো আইনি সমস্যা নেই।” ইসি সচিবের বক্তব্য অনুসারে, নাগরিকরা তাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নিয়ম মেনে অর্থ স্থানান্তর করতে পারবেন। তবে এই অর্থের ব্যবহার যদি নির্বাচনি পরিবেশকে প্রভাবিত…
আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়- রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে বিকেল ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আটক বেলাল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া। তার বাবার নাম দবিরুল ইসলাম। আটক জামায়াত নেতা জেলার সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। আটকের…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই দেশের বেশিরভাগ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হবে। ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ইসি বদ্ধপরিকর। বিশেষ করে গণমাধ্যমকর্মী এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে যাতে তারা সরাসরি ভোটগ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন। তিনি আরও জানান, এবার ভোটার…
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে তিনি বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হলো। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।
জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও অভিযোগ নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার। বুধবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ও তথ্যাদি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে…
