Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ৷ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলের কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, “গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সাথে কথা বলেছি। তাদের আমি বলেছি কারো পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবেনা আপনার আশেপাশে সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন তিনি এটার সাক্ষী দিতে পারবেন।” “আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান আমাকে রাখতে হবে। আমি সেই চেষ্টা করছি।”…

Read More

প্রশাসন দুর্বলভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছে, এ অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কাউনিয়ার মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, সারাদেশে ১১ দলীয় জোট নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এরপরও শাপলা কলিসহ ১১ দল বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন আখতার হোসেন ঢাকার ভোটার হওয়ায় তার মাকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন। এ সময় ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দেন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে তিনি ভোট দেন। ভোট দেয়ার পর কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন নুর। তিনি বলেন, ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম এবং আমি নিজেই প্রার্থী। আজ আমার জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিন শেষে জনগণের রায়ই…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এদিকে তারেক রহমানের ভোটকেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের ভোটদান উপলক্ষ্যে এই কেন্দ্রটি ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম…

Read More

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো, এতে দুর্নীতি কমে আসবে। ভোট কেনার প্রয়াস সফল হবে না। কারো কোনো অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু আছে। সবাই ভোট দিতে আসছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। গণমাধ্যমকে সত্য প্রকাশের অনুরোধও করেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা…

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজ এলাকায় ভোট দিয়েছেন। তিনি তার নির্বাচনি এলাকা পেকুয়া উপজেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার প্রয়োগের পর সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সকাল ৮টায় কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন ৯নং ওয়ার্ড তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশাব্যক্ত করে জামায়াত আমির বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আমরা আশাবাদী। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ঢাকা-১৫ আসনে মোট ভোটার ৩৫১৭১৮ জন। এ আসনে পুরুষ ভোটারের ১৭৯৬১৬, নারী ভোটার ১৭২০৯৮ এবং তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার। এই আসনে মোট…

Read More

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি যেন না ঘটে এটা আমরা চাই না। আমরা আশা করি, আপনারা সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবেন। ভোটের কারণে কারো সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হোক, তা আমরা প্রত্যাশা করি না। তিনি জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট। এ কারণে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে বলেও…

Read More

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধি দলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য…

Read More

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন সংশ্লিষ্ট মহল মনে করছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণের মাত্রা উল্লেখযোগ্য হতে পারে। ভোটগ্রহণের শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন কমিশন…

Read More