বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা, ছাত্র সংগঠনসহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করতে হবে। তিনি বলেন, ছাত্রদলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রোপাগাণ্ডাকে প্রসারিত করেছে। এটা সাংবাদিকতা নয়; এটা জটিলতা। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে— একটি পরিবর্তনশীল…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত ১০ মাসে দেশের ২২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিহাসে এই প্রথম এত কম সময়ে এত বিপুল সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলের নজির তৈরি হয়েছে। নাম পরিবর্তনের এ প্রক্রিয়ায় বাদ পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের নাম। সরকারি সূত্রে জানা যায়, সর্বশেষ ৪ জুন ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে এখন ‘ব্যক্তিনির্ভরতা’ বাদ দিয়ে ‘স্থানীয়তা’ ও ‘গণগ্রাহ্যতা’কে গুরুত্ব দেওয়া…
ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছেন। গত ৫ জুন নতুন করে একজনের মৃত্যুও হয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চারজনের করোনা ভাইরাস পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। একইসময়ে ছয়জন করোনা রোগী সুস্থ হয়েছে। তবে, মৃত্যু হয়নি। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯…
মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা চলছে, কিন্তু এর মধ্যে একদিনের জন্যও গাজায় অভিযানে বিরতি দেয়নি আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন ১০৮ জন এবং আহত হয়েছেন আরও ৩৯৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যার পর এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বর্তমানে ৫৪ হাজার ৮৮০ জন। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে। ’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী…
ঈদের তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একইসঙ্গে ঈদুল আজহার দ্বিতীয় দিন কোরবানি করা পশুর বর্জ্য দ্রুত অপসারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। রোববার (৮ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব তথ্য দেন স্থানীয় সরকার উপদেষ্টা। আসিফ মাহমুদ লিখেন, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ মোট তিন দিন ধরে কোরবানি হয়ে থাকে। সেই অনুযায়ী দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেদিনও বর্জ্য তৈরি হয়েছে। তিনি লিখেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর বর্জ্য নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি দ্বিতীয় দিনের কোরবানি করা…
থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তাকে বহন করা ফ্লাইটটি (টিজি ৩৩৯) অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইলচেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাত পৌনে ৩টার দিকে তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট-লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালক। এর আগে, গত ৮…
চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্য যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান…
ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছেন। গত ৫ জুন নতুন করে একজনের মৃত্যুও হয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চারজনের করোনা ভাইরাস পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। একইসময়ে ছয়জন করোনা রোগী সুস্থ হয়েছে। তবে, মৃত্যু হয়নি। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯ হাজার…
আগামীকাল সোমবার (৯ জুন) চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ১১ জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরইমধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ…
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। প্রথমে গুঞ্জন শোনা গেলেও পরে তা নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস। গোলডটকম বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো প্রথম ইনস্টাগ্রামে লেখেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস জানিয়েছে, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা দেয় এবং তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার তাকে আবার পরীক্ষা করা হবে।’ রোমানোর এই বার্তার পর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পিতবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। কয়েকবার টেস্টের পর আমাদের মেডিকেল টিম নিশ্চিত হয়েছে যে তিনি কোভিডে আক্রান্ত। উপসর্গ দেখা…
