দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুসজ্জিত একটি বাহিনী। আমদানি-রফতানি নির্ভর একটি দেশের সি-লাইন নিরাপদে রাখার গুরুদায়িত্ব বাহিনীটিকেই পালন করতে হবে। তাই নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এর আগে, বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে নবীন কর্মকর্তাদের ৮টি প্লাটুন সেনাপ্রধানকে সালাম জানান। দীর্ঘ অনুশীলনের পর আজ রোববার ৪৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে বাহিনীতে কমিশন পান। এর মধ্যে ৮ জন নারী ও বিদেশি নৌ-কর্মকর্তা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। আগামী ১ জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। ঘোষিত বাজেটে তেমন কোনও পরিবর্তন আসেনি। তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। নতুন বাজেটের মাধ্যমে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তবর্তী সরকারের। ২ লাখ ২৬ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যরন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নিবে। আর বিদেশি উৎস…
ঢাকা মেডিকেল কলেজ রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এ…
বেশকিছু দিন ধরেই গোমড়া মুখ করে ছিল শান্তর ব্যাট। সেজন্য সমালোচনাও শুনতে হচ্ছিল তাকে। অবশেষে নাজমুল শান্ত ফিরে আসলেন আপন মহিমায়, অনন্য উচ্চতা নিয়ে। গলের উইকেটে হাসলো তার ব্যাট। শাসন করলেন লঙ্কান বোলারদের। নতুন এক রেকর্ড গড়ে জায়গা করে নিলেন গাভাস্কার-পন্টিং-হেইডেন-জ্যাক ক্যালিসদের সঙ্গে। আজ শনিবার (২১ জুন) গলে দ্বিতীয় ইনিংসে নিজের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। যদিও একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র খেলোয়াড় তিনি একাই নন। এর আগে চট্টগ্রামে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন…
ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনের ফাঁকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন। ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। দ্রুত সামরিক উত্তেজনা বন্ধ ও যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর আনাদুলু এজেন্সির। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য (২১-২২ জুন) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনের ফাঁকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন। এই বৈঠকে ১৩ জুন থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ও আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি।’…
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মারা যাওয়া ফজিলাতুন্নেছা নামের ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত…
ইরানের ওপর সপ্তাহব্যাপী হামলার পর শনিবার (২১ জুন) ইসরায়েল দাবি করেছে, তারা ইতোমধ্যে তেহরানের ‘পরমাণু কর্মসূচি’ অন্তত ২-৩ বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের হাতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় আছে”-এর মধ্যে সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। শনিবার নতুন করে ইরানের কেন্দ্রীয় অংশে ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপর বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটি বলছে, তাদের এসব হামলার লক্ষ্য—ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। যদিও ইরান বারবার দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো বোমা বানাতে চায় না। ইসরায়েলের…
নতুন করে বাংলাদেশের জন্য ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই ঋণের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের স্বচ্ছতা, সরকারি খাতের জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করা। প্রতি ডলার সমান ১২২ টাকা ৩৭ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ৬ হাজার ১১৮ কোটি টাকা। শনিবার (২১ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, সরকারের শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা উন্নয়নে এই ঋণ সহায়তা করবে। সরকারি ও আর্থিক খাতের সংস্কারকে সমর্থন করবে এই ঋণ, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলো ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য উন্নত পরিষেবার ভিত্তিও স্থাপন করবে। বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন…
অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। সাম্প্রতিক সময়ে অনেকটাই লাইমলাইটের বাইরে এই অভিনেত্রী। তবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় মৌসুমেও দেখা যায় তাকে; সে ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছিল; এসেছিলেন আলোচনায়। এরপর অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী। যদিওবা তার ব্যক্তিজীবন তথা প্রেম-বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল-চর্চা কম না। এরই মধ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে; যা মিথিলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ছবিতে দেখা যায়, হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে সেলফিসহ বিভিন্ন ভঙ্গিতে…
হলিউড সিনেমায় কাজ করবেন ঢাকাই মেগাস্টার শাকিব খান, এমনটা শোনা গিয়েছিল আগেই। সামাজিক মাধ্যমেও ভেসে বেরিয়েছে এমন খবর। এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। হলিউডে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে আসিফের হাতে। সেই নির্মাতাই এবার মুখ খুললেন তার আসন্ন সিনেমা ও শাকিব খান প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান, এই মুহূর্তে চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ। আর সেখানেই অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে। শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকাকেও-এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশী ও আরেকজন হলিউডের। এছাড়াও…
