দেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তা বারবার প্রমাণ করেছেন। গেল ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমায় ‘সায়রা আলি’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া; যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা। এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি। বলা বাহুল্য,…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি। নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না, জানতে চাইলে সিইসি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা…
যতদিন প্রয়োজন ইরানে ততদিন ইসরায়েলের হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২০ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে যান তিনি। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নেতানিয়াহু। এর আগে, গত রোববার ভোররাতে তেহরানের হামলার টার্গেট হয় তেলআবিবের দক্ষিণে অবস্থিত এই বিজ্ঞান ইনস্টিটিউট। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় এর বেশ কয়েকটি ভবন। এগুলোর মধ্যে একটি ভবনজুড়ে ছিল গবেষণাগার। হামলা চলমান থাকবে জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে। তাও ডাবল হুমকি। একদিকে আছে মিসাইল; তাও একটি দু’টি নয়, ২০ হাজার মিসাইল। আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা, তাও এই উন্মাদ শাসকগোষ্ঠীর হাতে।
ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচ যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে, সন্ধ্যার কিছু আগে তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে…
প্রতিবেশী ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখতেই পুশইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে এখন কঠিন সমস্যা। প্রতিনিয়ত পুশইন করা হচ্ছে। ভারত থেকে জনগণ নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়া হচ্ছে। মির্জা ফখরুল বলেন, এতদিন এগুলো তারা (ভারত) করেনি, যেহেতু আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই তারা এসব শুরু করেছে। তারা আমাদের ওপর একটি চাপ তৈরি করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশইন করছে। ভারত আমাদের…
বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সাড়ে ৮টার দিকে ইউআইইউ শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নিলে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কের অপর পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুটি দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তদের দাবিগুলো হলো- উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা দূর করে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আজ সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে ব্লকেড ও অবস্থান…
অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিন। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় গত ২৮ মে। এর চার মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল। নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি…
ইরান–ইসরায়েলের চলমান সংঘাতে ইসরায়েল অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর টাইমস অব ইসরায়েল। এমনকি ইসরায়েলকে এ মুহূর্তে হামলা বন্ধ করতে বলা তার জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন। ট্রাম্প বলেন, এই মুহূর্তে হামলা থামাতে বলাটা কঠিন। কেননা যুদ্ধে কেউ এগিয়ে থাকলে তাকে থামানো, হারতে থাকা পক্ষকে থামানোর চেয়ে কঠিন। তবে আমরা ইরানের সঙ্গে কথা বলতে প্রস্তুত এবং সক্ষম—ইরানের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। তিনি আরও বলেন, যুদ্ধে ইসরায়েল ভালো করছে, অন্যদিকে ইরান কম ভালো করছে। এ অবস্থায় কাউকে থামাতে বলা একটু কঠিন। এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী…
আসছে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি। দুপুরের মধ্যে ১০ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এ প্রভাব পড়তে পারে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, ঢাকায় আজ হালকা বৃষ্টি অথবা…
শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।
