Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে কিছু ‘রেড লাইন’ দিয়ে রেখেছে ইরান। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ইরানবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শাহরাম আকবারজাদেহ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা সফল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত থাকছে, যা অগ্রাহ্য করলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে। ইরান পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একইসঙ্গে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, এই প্রকল্প কখনও সামরিক বা অস্ত্র তৈরির কাজে ব্যবহার করবে না। এই স্বচ্ছতা ও সহযোগিতার বিনিময়ে ইরান পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো থেকে মুক্তি চায়। এটাই ইরানের প্রথম রেড লাইন। পশ্চিমা বিশ্ব…

Read More

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম ( ৩৭) নামে একজন নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৭ টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন। পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে নজিপুর অভিমুখী একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় ভটভটি চালক এবং হেলপাররা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ…

Read More

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে যায় উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে। এতে চরম দুর্ভোগে পরে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েছে এলাকাবাসী। সরেজমিন দেখা গেছে, দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান,…

Read More

চলতি মৌসুমে রাজশাহীতে আমের পাইকারি বাজারে নেমেছে ধ্বস। হিমসাগর কিংবা আম্র পালি দীর্ঘ ঈদের ছুটির পর বাজারে কোন জাতের আমেরই ভালো দাম মেলেনি। লক্ষণভোগ আম মিলছে পাঁচশ টাকা মণ আর ভালো জাতের আম কোনটিই পেরুচ্ছে না তিন হাজারের কোটা। বিশ্লেষকরা বলছেন, ঈদের পর একসঙ্গে বাজারে বহু জাতের আম আসা এবং বৈরি আবহাওয়ায় বাজারে আমের দরপতন হয়েছে। পচনশীল পণ্য হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আম সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং আম দিয়ে রুপান্তরিত পণ্য তৈরি করার সুযোগ থাকলে এমন সংকট কাটানো সম্ভব হতো। রাজশাহীর বানেশ্বর বাজার। সারি সারি ভ্যান গাড়িতে ক্যারেটে আম ভর্তি করে বিক্রির জন্য দাঁড়িয়ে আছে কৃষক। দাম নিয়ে…

Read More

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছবি শেয়ার করে অনুরাগীদের মন কেড়েছেন। ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখা এই অভিনেত্রী এবার শাড়িতে ধরা দিয়ে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় কৌশানি। নিজের ভালো লাগা, ব্যক্তিগত মুহূর্ত প্রায়ই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘ট্রেন্ডের সঙ্গে তাল মেলানো।’ শেয়ার করা ছবিগুলোতে কৌশানিকে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী বাঙালি শাড়িতে। তার আবেদনময়ী চোখের চাহনি আর মিষ্টি হাসি মুহূর্তেই কেড়ে নিয়েছে নেটিজেনদের নজর।…

Read More

মা হতে চলেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় সুখবরটি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তানের আগমনের খবরে দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা। তবে শোনা যায়, দেশের চিকিৎসকরা নাকি স্বাগতাকে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু স্বাগতা চান নরমাল ডেলিভারি। আর সে জন্য থাইল্যান্ডে পারি জমিয়েছেন অভিনেত্রী। স্বাগতা জানান, দুই মাস ধরেই সেখানে অবস্থান করছেন তিনি। স্বাগতার কথায়,‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। যদিও আমাকে বাংলাদেশের অনেক ডাক্তার বলেছে “তুমি ভুল করছ”। তবুও আমি শেষদিন পর্যন্ত চেষ্টা করে যাবো যেন নরমাল ডেলিভারিতে আমার সন্তান পৃথিবীতে আসে।’ স্বাগতা আরও বলেন,‘আমি শুরু থেকেই নরমাল ডেলিভারির ব্যাপারে সচেতন। কারণ, সিজারিয়ান অপারেশনের…

Read More

ফের আলোচনায় এখনকার সময়ের অভিনেত্রী জেবা জান্নাত। একদিকে ভক্তরা যেমন তার রূপে মুগ্ধ, তেমনি সমালোচনার মুখেও পড়েন এই অভিনেত্রী। তবে এসবের বাইরে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন জেবা জান্নাত; দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। তারই ধারায় এবার ছুটির আমেজে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে নিজেকে ধরা দেন জেবা জান্নাত। বলা বাহুল্য, দেশের শোবিজ অঙ্গনে এই অভিনেত্রীরও ‘হটনেস’ এর জুড়ি নেই! প্রায়ই সাহসী অবতারে দেখা যায় জেবাকে। এবার যেন ভক্তদের মাঝে একরকম শোরগোলই ফেলে দিলেন তিনি। বুঝতে বাকি নেই কারও যে এই মুহূর্তে ছুটির আমেজে রয়েছেন জেবা জান্নাত।…

Read More

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। শুক্রবার স্থানীয় সময় ভোরবেলা থেকে এই নিক্ষেপ শুরু হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার সকালে এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার ভোর থেকে ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে বাজছে এই সতর্কতামূলক সাইরেন। ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইতোমধ্যে ডিফেন্সিভ সিস্টেম চালু করা হয়েছে।” “সেই সঙ্গে নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে যে, তারা যেন অবিলম্বে বম্ব শেল্টার কেন্দ্রগুলোতে আশ্রয় নেন।” শুক্রবার ভোর থেকে এখন পর্যনত কত সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান— তা উল্লেখ করা হয়নি আইডিএফের বিবৃতিতে।

Read More

নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানে ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে অস্ট্রেলিয়ান সরকার তেহরানে কর্মরত সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে আসার নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান, ইরান ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তার জন্য কনসুলার স্টাফদের পার্শ্ববর্তী আজারবাইজান ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। ওং বলেন, আমরা অন্যান্য অংশীদার দেশের…

Read More

ইসরাইল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) হোয়াইট হাউসের ব্রিফিংরুম থেকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা পাঠ করেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে বলা হয়, মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলিন লিভিট জানান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে বা নাও হতে পারে- তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই বিষয়টির ওপর ভিত্তি করে, আমি আগামী দুই সপ্তাহের মধ্যে আমার সিদ্ধান্ত নেব যে,…

Read More