গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তার জন্য রাষ্ট্রপতি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ অংশীদারত্ব বর্তমানে বহুমাত্রিক রূপ লাভ করেছে। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর অব্যাহত সহযোগিতা ও অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা…
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক দিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যম। চ্যানেল ১২, কান, হারেৎজ ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। তবে সফর বা বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাড়ে। তবে নেতানিয়াহুর এবারের কথিত সফর এমন…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। বৈঠকের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না, এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাইবার সিকিউরিটি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের লক্ষ্য গণমাধ্যম নয়, বরং সমাজের ভারসাম্য রক্ষা করা। গণমাধ্যমকে হয়রানি করার জন্য নয় এই আইন করা হয়নি। এ নিয়ে তিনি আরও বলেন, কুমিল্লায় অপ্রতিমের ঘটনাসহ দেশে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ঘিরে যে সকল অপরাধ ঘটছে, সেসব ঘটনা প্রতিরোধই সাইবার সুরক্ষা আইনের লক্ষ্য। কোনো সাংবাদিক এই আইনের অপপ্রয়োগের শিকার হোক, সরকার তা চায় না।
আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী শতবছর বয়সে মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির জাতীয় গণমাধ্যম বারনামার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তার ছেলে মোখজানি মাহাথির তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ১৯২৬ সালের ১২ জুলাই কুয়ালালামপুরের অদুরে সেলাঙ্গরের ক্লাং-এ জন্মগ্রহণকারী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মালয়েশিয়ার প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের একজন হয়েছিলেন এবং পরবর্তী সময়ে চিকিৎসা, জনস্বাস্থ্য ও সমাজসেবায় এক দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন। তিনি সিঙ্গাপুরের কিং অ্যাডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন এবং ১৯৫৫ সালে স্নাতক হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের পর তিনি কেদাহসহ দেশের বিভিন্ন অংশে চিকিৎসা কর্মকর্তা…
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘প্রকৃত কূটনীতি’ কিংবা ‘ভয়াবহ যুদ্ধ’ উভয়ের জন্যই ইরান প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গত কাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ কথা বলেছেন, পরে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকেও একই তথ্য জানিয়েছেন তিনি। এক্সবার্তায় আরাগচি বলেছেন, “প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আমি নিউইয়র্কে যুদ্ধের বার্তা প্রচার করতে আসিনি; আমরা এসেছি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। “তবে তা সত্ত্বেও যে কোনো আগ্রাসনের মুখে ইরান অবিচল আছে, থাকবে— এমনকি পরিস্থিতি যদি ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নেয়, তবুও; এবং একই সঙ্গে, আমরা প্রকৃত কূটনীতির জন্যও প্রস্তুত।” জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের…
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছে, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় আমাদের টেকনিশিয়ানরা সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে চুল-ছেঁড়া বিশ্লেষণ করেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী ১ অক্টোবর এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। এর আগেও বিগত সরকারের সময়ে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় বাজেট…
সরকারের উদ্যোগে বাংলাদেশ জুটমিলস কর্পোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে চলেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে নয়টির উৎপাদন শুরু হওয়ায় প্রায় নয় হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও অব্যবহৃত সম্পদের কার্যকর ব্যবহারের লক্ষ্যে বন্ধ পাটকলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিজেএমসির অধীন আরও তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মিলগুলো হলো—চট্টগ্রামের সীতাকুণ্ডের এমএম জুটমিল, রাঙ্গুনিয়ার কেএফডি লিমিটেড ও নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল। বস্ত্র…
অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসির নৌবাহিনী। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, “গোয়েন্দা নজরদারি এবং বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত জটিল এক অভিযানের মাধ্যমে আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে সাফল্যের সঙ্গে সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন (ইউইউভি) জব্দ করেছে।” জব্দ সাবমেরিন ড্রোনটি একটি রেমুস ৬০০ অটোনোমাস আন্ডারওয়ার ভেহিকেল উল্লেখ করে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “হরমুজ প্রণালিতে নজরদারির জন্য ড্রোনটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছিল। আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা এতে থাকা গোয়েন্দা…
