Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে। এরপর পেরিয়ে গেছে পাঁচটি দশক। অভিনয় করেছেন ৩৭০টিরও বেশি চলচ্চিত্রে। তবুও আজও শুটিংয়ের প্রথম দিনে নার্ভাস হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী! সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই সেই অভিজ্ঞতার কথা জানালেন এই বর্ষীয়ান অভিনেতা। সেই সাক্ষাৎকারে মিঠুন বলেন, ‘‘হ্যাঁ, আজও শুটিংয়ের প্রথম দিনে ভয় লাগে, নার্ভাস লাগে।’’ একসময় বছরে ৩০ থেকে ৪০টি ছবিতে অভিনয় করতেন মিঠুন। প্রশ্ন ছিল, তখন কি মনে হতো, কিছু কাজ এড়িয়ে গেলেই হতো? অভিনেতার জবাব, ‘‘না, আমি মনে করি সেটাই আমাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। সেই সময় মনে হতো, প্রতিটা কাজই গ্রহণ করা উচিত।’’ বাণিজ্যিক ছবিতেই বেশি দেখা গেলেও, মিঠুনের ঝুলিতে…

Read More

আসন্ন ভৌতিক সিনেমা ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা। হায়দরাবাদের এই খ্যাতনামা ফিল্ম সিটিতে ভূতের উপস্থিতি অনুভব করেছেন কাজল, নিজেই সেই দাবি করেছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে হায়দরবাদের লোকেরা বেজায় চটে যান তার উপর। চাপের মুখে পড়ে ফের বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে কাজল বলেন, “অনেক সময়ে, কোথাও গেলেই বোঝা যায়, কিছু একটা সমস্যা রয়েছে এই জায়গায়। এমন কিছু জায়গায় শুটিং করেছিলাম যে রাতে ঘুম পর্যন্ত আসেনি। মনে হয়েছিল যেন এখনই এখান থেকে বেরিয়ে যাই।” এখানেই শেষ নয়। কাজল আরও বলেন, “রামোজি ফিল্ম…

Read More

সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর, তা কারো বুঝতে বাকি নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা। তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির…

Read More

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর মধ্যে সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী…

Read More

সিনেমার পর্দায় দেখা যায় না, ইংরেজি ভাষাতেও তেমন দখল নেই—তবুও উপার্জনের নিরিখে বলিউডের অনেক তারকাকেও টেক্কা দিতে পারেন কপিল শর্মা। এক সময়ে মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা এই কৌতুকশিল্পী এখন একটি শো করেই বছরে আয় করছেন প্রায় ১৯৫ কোটি টাকা। পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল শর্মা একসময় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল কৌতুকশিল্পী হিসেবে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে বদলে দিয়েছেন ভারতীয় টেলিভিশনে কমেডির ধারা। বর্তমানে টিভির গণ্ডি পেরিয়ে ওটিটিতেও জনপ্রিয় তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। ইতোমধ্যেই তৃতীয়…

Read More

ধর্ম কখনও ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ শাহরুখ খান ও গৌরী খান। দীর্ঘ ৩৪ বছরের দাম্পত্যজীবন তাদের। দু’জন ভিন্ন ধর্মের মানুষ। নানা ধরনের বাধা এসেছে তাদের প্রেমের পথে। কিন্তু সেসব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তারা। সেই সম্পর্ক আজও অক্ষত। সংসারে নিজেদের ধর্ম নিয়েও সব সময় ভারসাম্য বজায় রেখেছেন বলিউডের জনপ্রিয় এই দম্পতি। বাড়িতে গণেশপুজো যেমন হয়, তেমনই ইদ পালন করেন সকলে মিলে। তেমনই বড়দিনও পালন করে খান পরিবার। যদিও ছেলে আরিয়ান খান অবশ্য নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা করেছেন। আরিয়ানকে নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মাঝে। কারণ তিনি অন্য তারকাদের সন্তানদের মতো নন। বরং ক্যামেরা…

Read More

এবার বাংলা গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গানটির নাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত আয়োজনে ছিলেন রাজা কাশেফ। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। জানা গেছে, দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। এ প্রসঙ্গে রুবাইয়াত জাহান জানান, লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন। আগামী কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন…

Read More

এখনকার সময়ে ছোট পর্দায় পছন্দের মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারের করেছেন বহু নাটক, অল্প সময়েই শোবিজ অঙ্গনে দেখিয়েছেন বেশ চমকও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন মাহি। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন ওটিটিতে কাজ আগের তুলনায় কম হচ্ছে। সেটার কারণ আমাদের দেশের পরিস্থিতি, বাজেট এসবই। ভালো কাজ পেলে অবশ্যই করব।’ মাহিকে বড় পর্দায় দেখা যাবে কবে- এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয় কি, বড় পর্দার জায়গাটা অনেক বড় একটা জায়গা; একদম পারফেক্ট ভাবে নিজেকে তৈরি না করে মুভ করাটা রঙ ডিসিশন।’ বিয়ে কবে করছেন সে প্রসঙ্গে মাহি জানালেন, সময়…

Read More

ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে একেবারে নীরব রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার রাত গভীর পর্যন্ত নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক…

Read More

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিজের অনুপ্রেরণা মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেল শাকিব বন্দনা। যেখানে ঢালিউড মেগাস্টারকে প্রশংসায় ভাসিয়েছেন বাঁধন। সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, “আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।” শাকিবকে শ্রদ্ধা জানিয়ে আজমেরী হক বাঁধন লেখেন, “শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন…

Read More