বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জাপান থেকে তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ ও উৎসাহ দেন। এছাড়া, সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিওএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আইএসপিআর আরও…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি মসজিদুল হারামে ফজরের আজান দিয়েছিলেন। ইসলাম ধর্মের পবিত্রতম এই মসজিদে সেটিই ছিল তার জীবনের শেষ আজান। সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, সোমবার ভোরে শায়খ ইব্রাহিম আল-মাদানি মৃত্যু হয় বলে জানিয়েছে ‘ইনসাইড দ্য হারামাইন’। ‘ইনসাইড দ্য হারামাইন’ শেখ ইব্রাহিমের সোমবার ভোরে আজান দেয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগের ওই ভিডিওতে তাকে গ্র্যান্ড মসজিদে আজান দিতে দেখা যায়। এদিকে সোমবার আসরের নামাজের পর মক্কার গ্র্যান্ড মসজিদে শেখ ইব্রাহিম আল মাদানির জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আল-মুয়াল্লা…
বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আছে, সেগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। মন্ত্রী কিডনি ডায়ালাইসিস প্রসঙ্গে বলেন, দুই বছরের মধ্যে প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বক্ষব্যাধি হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ হলো একুশ বছর পর। নতুন…
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির কাছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ভয়াবহ সংঘাত হয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর। সংঘাতে কমপক্ষে ৮০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। আরব নিউজকে তিনি বলেছেন, গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন এই ৮০ জনের অধিক হুথি যোদ্ধা। “মারিবে সেনাবাহিনী হুথি যোদ্ধাদের প্রতিহত করেছে। প্রায় ২৪ ঘণ্টা ভয়াবহ সংঘাতের পর ৮০ জনের অধিক যোদ্ধা নিহত হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। তাদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে”, আরব নিউজকে বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল…
বগুড়া ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন৷ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন রাবি শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে স্টেশনে গিয়ে ভাঙচুর চালান। রাত দেড়টার দিকে তারা ক্যাম্পাসে ফিরতে শুরু করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার রেলকর্মীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন রেললাইনে অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, আইয়ুব আলী তার চাচাকে স্টেশন থেকে নিয়ে আসতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। সেখানে রাবির ইংরেজি বিভাগের…
ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধজুড়ে তারা যে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে, তা পুনরায় খুলে দেওয়ার শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়েছে তেহরান। খবর বার্তা সংস্থা এএফপির। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতের কয়েক মাস পেরিয়ে গেলেও দুই চিরশত্রু দেশই এখনো এক অচলাবস্থায় আটকে আছে। তেহরান তখন থেকে বিশ্বের তেল ও গ্যাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে, অন্যদিকে ওয়াশিংটন ইসলামি প্রজাতন্ত্রটির বন্দর ও অর্থনীতিকে অবরুদ্ধ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের…
দেশের বাজারে দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় বেশি থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮৩ শতাংশ…
দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নাম্বার সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এমন অবস্থায়, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা…
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন। নিজ বক্তৃতায় সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব…
