Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা এড শিরান। ‘লুপ ট্যুর’ নামের এই বিশ্বভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই ব্রিটিশ শিল্পী। গেল শনিবার দেশটির ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয় এড শিরানের আরও এক কনসার্ট। কিন্তু এই ট্যুর ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক, যা নিয়ে রীতিমতো তোলপাড় পশ্চিমের সংগীতাঙ্গন। কিছুদিন আগের ঘটনা। এই ট্যুরে এড শিরানের সফরসঙ্গী হিসেবে ছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এক পর্যায়ে তার একটি একক পারফর্মে মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন; সঙ্গে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। ফলে, বোস্টনের জিলিট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটসহ আয়োজক প্রতিষ্ঠান ‘মেসিনা ট্যুরিং গ্রুপ’ ম্যাকলমোরকে সেই…

Read More

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, তিন দেশের কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এই চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদির পাশে দাঁড়াতে তারা দৃঢ় সংকল্প এবং দেশটিকে সহায়তা করতে তারা প্রস্তুত। বিশেষ করে টেকনিক্যাল মিলিটারি ইস্যুতে। স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি বলেন, “আমরা দেখছি সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি…

Read More

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় সরকারপ্রধান বিশ্বনেতাদের এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ছাড়াও ভিডিওবার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ও ফের আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই জানিয়েছেন, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে শর্তগুলো ইতোমধ্যে ওয়াশিংটনে পাঠানো হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। খবর আল জাজিরার। ইরানের শর্তগুলো হলো— প্রথমত, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা অর্থ ও সম্পদ ছাড়তে হবে। তৃতীয়ত, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে। যুদ্ধ শেষ করতে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছে ইরান যুদ্ধ শেষ করতে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছে ইরান রেজাই বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে…

Read More

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ক্যাম্প ডেভিডে অবকাশ কাটাতে গিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে চলে এসেছেন। যদিও আকস্মিক ফিরে আসার কারণ জানায়নি তার দপ্তর। ক্যাম্প ডেভিড ম্যারিল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। যেখানে মার্কিন প্রেসিডেন্টরা প্রকৃতির সান্নিধ্যে অবকাশ বা ছুটি কাটাতে যান। গতকাল শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে। এ হামলার পর রিয়াদ বিমানবন্দর কাছের একটি তেল ডিপোতে বিশাল আগুন লাগে। রিয়াদে হুথিদের হামলার পর সৌদি আরব কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনিদের জন্য সতর্কতা জারি করেছে। তারা…

Read More

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তার বাবার নাম জানা যায়নি। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আহত দুজন হলেন— মোসাম্মদ লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০)। তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ‘ইমরান ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে বরগুনার তালতলী…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতীমের স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত সবাই অপ্রতীমের রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানিয়েছিলেন, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা এবং বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার পর গন্ধমতি এলাকায় তাকে দাফন করার কথা রয়েছে। অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় রোববার কুমিল্লা…

Read More

ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। এতে অফিসগামী ও শিক্ষার্থীদের অনেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা, মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর এলাকার সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টির পরিমাণ জানা যায়নি। অন্যদিকে বৃষ্টির কারণে দিনের শুরুতে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হয়ে ওঠে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল,…

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৫ জন, খুলনা বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন (১৮) নামে সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের স্বার্থে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনই তার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়। এর আগে গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা…

Read More