ইরানের মদতপুষ্ট সশস্ত্র হুথি গোষ্ঠীকে হটিয়ে দিয়ে তাদের দু’টি ঘাঁটি দখল করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত কাল শুক্রবার আনাদোলু এজেন্সিকে ফায়াদ আল নুমান বলেছেন, “তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে হুথি যোদ্ধাদের সাথে তীব্র সংঘাতের পর আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।” আল-নুমান জানান, লড়াই চলাকালে সরকারি বাহিনী হুথিদের জানমালের ও সরঞ্জামের ক্ষতিসাধন করেছে এবং দলটির শক্তিশালীকরণকারী বাহিনীর ওপর আঘাত হেনেছে। তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিএমইউ উপাচার্য, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আইনি বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় যে কেউ কিডনি দান করতে পারবেন৷ তিনি বলেন বলেন, ইমোশনাল ডোনার যাচাই বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। আইনগত ভিত্তিগুলো সংস্থাগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রতিস্থাপন করা হবে। হাসপাতালের একটি টিম আছে, তারা মেডিকেল ও অন্যান্য জটিল বিষয়…
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে ভারত ও চিনের মতো দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ তৈরি হয়েছে। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের আইনটি রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে তৈরি। রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রুশ জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রয়েছে। তবে ভারতের ওপর এখনই ১০০ শতাংশ…
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি খাত থেকে প্রায় ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইতোমধ্যে ১২টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (আইপিপি) সঙ্গে মোট ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেছে। এসব প্রকল্পে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ১২ পয়সা। বিপিডিবির একজন কর্মকর্তা জানান, নির্ধারিত এই বিদ্যুতের দাম আগে চুক্তি করা একই ধরনের প্রকল্পগুলোর তুলনায় প্রায় ২ দশমিক ৫ সেন্ট কম। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের অংশ হিসেবে ব্যাটারিসহ ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে…
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ ফারুকী লিটন (৫৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান। নিহত আশরাফ ফারুকী লিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পালপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কাজীর ছেলে। এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, আশরাফ ফারুকী লিটন মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে নিজ বাড়ি পোনা গ্রামে যাচ্ছিলেন। পথে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং…
আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে উপস্থিত আছেন ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত আছেন ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতাকর্মীরা। সেখানে তারা দলীয় অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেয়ারও আহ্বানও জানান তারা। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা…
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে…
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিনদানো প্রদেশের দক্ষিণ কোতাবাতোর বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এই রক্তাক্ত হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের বক্তব্যের মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো সাংবাদিকদের জানান, হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় কিংবা সে নিহত বা আহতদের মধ্যে রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। অন্যদিকে স্থানীয় কিছু গণমাধ্যম অন্যান্য কর্মকর্তাদের বরাতে হতাহতের সংখ্যা আরও বেশি…
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে থিম্পু যাওয়ার পথে শুক্রবার দুপুরে ঢাকায় যাত্রাবিরতি করছেন। শেরিং টোবগেকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে স্বাগত জানান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রায় দুই মাসের মধ্যে এটি ভুটানের শীর্ষ নেতৃত্ব থেকে ঢাকায় দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক গত ২৬ আগস্ট ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন। ওইদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছিলেন…
