বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সাক্ষাতে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস দিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের অংশগ্রহণ দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। জার্মানি ও বাংলাদেশ উভয়েই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক ইতিহাসের কথা তুলে ধরে স্পিকার জানান, বাংলাদেশ দীর্ঘসময় ধরে শোষণ ও বৈষম্যের শিকার হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিফা বিশ্বকাপের উত্তাপ শেষ হয়েছে মাস দুয়েক আগেই। কিন্তু ফুটবলের রাজসিংহাসনের লড়াই তুঙ্গে। ফুটবল ক্যালেন্ডারের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্মারক ‘ব্যালন ডি’অর’ কার হাতে উঠছে, তা নিয়ে শুরু হয়ে গেছে চরম উত্তেজনা। গত ৩ আগস্ট থেকে ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স আর বিশ্বকাপ ট্রফির মারপ্যাঁচে কে এগিয়ে? এই উত্তরের পরিসংখ্যানভিত্তিক লড়াই শুরু হয়েছে এরইমধ্যে। মঞ্চ প্রস্তুত, আর সেই মঞ্চে ওঠার দৌড়ে সবার সামনে দাঁড়িয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের রূপকার রদ্রি। ক্লাব মৌসুমে সিটির হয়ে চোটে পিষ্ট হলেও, বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের প্রধান কারিগর তিনিই। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’-এর পুরস্কার। টুর্নামেন্টে সর্বকালের সর্বোচ্চ পাসের রেকর্ডও গড়েছেন রদ্রি। সে কারণেই ব্যালন ডি’অর জেতার…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পবিত্র মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান; সেখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব। বুধবার (১৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’য়ালার ঘর কা’বার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও…
ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ পর্তুগালে বিদেশিদের রেসিডেন্স পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। নতুন অভিবাসন আইনে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য দেশটির ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে। এখন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও সিআইটিই শিক্ষার্থীদের রেসিডেন্স পেতে ভিসার শর্তসহ পূরণ করতে হবে আরও কিছু আইনি শর্ত। গত ১০ সেপ্টেম্বর সরকারি গেজেটে প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এতে পর্তুগালের অভিবাসন আইনের আর্টিকেল ৯২-এর ৪ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং সিআইটিই লেভেল ৪ কোর্সের শিক্ষার্থীদের আর্টিকেল ৯২-এর আওতায় বসবাসের অনুমতি পেতে হলে রেসিডেন্স ভিসা থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে…
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের প্রবাহ বেড়েছে, আগামীতে আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের আন্তরিকতা, নীতি ও উদ্যোগের কারণেই মডিস রিপোর্টে বাংলাদেশকে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এতে শুধু বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, বরং নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য কর্মসংস্থানের ইতিবাচক ধারা তৈরি হবে। মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের জন্য ই-লোন সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর ৫…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন । বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন। এর আগে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। প্রায় সাড়ে পাঁচ মাস পর তিনি দেশে ফিরেছিলেন।
এশিয়ান গেমসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিজস্ব অর্থায়নে ২০৩০ সালের মধ্যে সারাদেশে ৬৮৯ মেগাওয়াট ক্ষমতার বিভিন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিপিডিবির এক কর্মকর্তা বলেন, গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত করেছি। একইসঙ্গে গ্রিড-সংযুক্ত সৌর প্যানেল স্থাপনের জন্য জমিও নির্বাচন করা হয়েছে। পিডিবি ইতোমধ্যে রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি স্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) ফেনীর সোনাগাজীতে ২২২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা…
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি, তবে সেই ড্রোন মক্কার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেম মাধ্যমে সেই ড্রোন ধ্বংস করেছে সৌদির প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি-ইয়েমেন সামরিক জোটের মুখপাত্র তুরকি আল মালকি এক বিবৃতিতে বলেছেন, গত কাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে) মক্কার আকাশসীমায় একটি আক্রমণাত্মক ড্রোন শনাক্ত করে সেটি সেটি ধ্বংস করেছে। “কাবা, মসজিদে নববি এবং দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিরা সৌদি আরবের রেড লাইন। যে কোনো মূল্যে আমরা তাদের রক্ষা করব”, বিবৃতিতে বলেছেন তুরকি আল মালকি।…
ইসরায়েলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এই প্যাকেজের আওতায় ইসরায়েলকে প্রায় ৪০ হাজার বোমা দেওয়া হবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র প্যাকেজটি এখনো চূড়ান্ত হয়নি। এতে ২০ হাজার উচ্চক্ষমতাসম্পন্ন ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা এবং মার্কিন নৌবাহিনী ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন সাধারণ উদ্দেশ্যের বিএলইউ-১১৭ বোমা রয়েছে। এসব বোমার বিভিন্ন ধরনের সংস্করণ রয়েছে। কিছু বোমা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। আবার কিছু বোমা মাটির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে…
