দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় এ মুনাফা দেওয়ার অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং স্কিমের বিনিয়োগ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ৪র্থ সভায়…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই চট্টগ্রাম বিভাগের। এ দিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে। একই সময়ে ১ হাজার ২৮২…
জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে আগামী বছরের জুনের আগে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার বিষয়ে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষাগুলো। এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো…
ডলার ও তেলের দাম কমে যাওয়ায় বৃহস্পতিবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদহার বৃদ্ধি এবং আরও নীতি কঠোর করার সম্ভাবনা মূল্যায়ন করছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠেছে। বুধবার প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের মূল্য। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে। এদিকে, ডলারের মূল্য সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে। এতে অন্যান্য মুদ্রার ধারকের কাছে ডলারে মূল্য…
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, রাজধানীর সৌন্দর্য বর্ধন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে ধানমন্ডি লেকে নজরুল মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ও গুলশান লেক সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে এমনটাই জানান ঢাকার দুই সিটি করপরেশনের প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ধানমন্ডি লেক এরিয়াকে আধুনিক রূপ দেয়া হবে। পাশাপাশি লেকের পাশে দুয়েকটি রেস্তোরাঁ ছাড়া বাকিগুলো সরিয়ে ফেলা হবে। ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, আরো উন্নতি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোট আরও সম্প্রসারিত হতে পারে। অভিন্ন নীতি সমর্থনকারী নতুন দেশগুলোকে এই জোটে যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। একইসঙ্গে ইসলামাবাদ বলেছে, এই জোটটি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এটি ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। সংবাদমাধ্যম আল আরাবিয়ার টম বার্গেস ওয়াটসনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, তিন দেশের অভিন্ন নীতিহচ্ছে—আগ্রাসন না চালানো, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সম্মিলিত প্রতিরোধ। এই তিন নীতি যেসব দেশ সমর্থন করে, তাদের নতুন…
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে বসতিগুলোর নির্মাণ, অবকাঠামো ও অর্থায়নের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং দখলদারিত্বে সরাসরি ভূমিকা রাখছে এমন অস্ত্র বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। যুক্তরাজ্যের এই কঠোর অবস্থানে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে তথা তলানিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম বিবিসি বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দিচ্ছে, বর্তমান পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। মূলত ব্রিটেনই ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষোভের মুখে পড়েছে। তবে ফ্রান্স, স্পেন ও কানাডাসহ মোট…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়ন এবং সাধারণ পরিষদের (ইউএনজিএ) অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় অংশীদারিত্বের বিষয়গুলোও নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনি উপায়ে কর্মী অভিবাসনের ওপর জোর দেন এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো-টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া, উভয়…
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দামে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে। যার ফলশ্রুতিতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত ও তীব্র শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু বিকল্প রুট দিয়ে সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেলের কার্গো তেল সরবরাহের কারণে তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লেনদেনের শুরুর ভাগে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১০১ দশমিক ২৯ ডলারে…
