Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দামে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে। যার ফলশ্রুতিতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত ও তীব্র শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু বিকল্প রুট দিয়ে সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেলের কার্গো তেল সরবরাহের কারণে তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লেনদেনের শুরুর ভাগে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১০১ দশমিক ২৯ ডলারে…

Read More

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্য একটা বৈষম্য লক্ষ্য করা যায়। যে কারণে বাজারে এখনো স্থিতিশীলতা নেই। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করার ফলে, ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্ড…

Read More

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন। তিনি বলেছেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। দীর্ঘদিন পর হাফেজদের উৎসাহিত ও সম্মান জানানোর বিষয়ে তিনি বলেন, এটা বর্তমান সরকারের একটি নীতি যে দেশের…

Read More

ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Read More

বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বর্তমানে আইনটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে। এর আগে, অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এসময় বিশ্বের যে কোন ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে দাবি করে তিনি বলেন, ব্যক্তি নয়, মানবতাবিরোধী…

Read More

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের অভিনন্দনপত্র হস্তান্তর করেন। বৈঠককালে ওআইসি মহাসচিব এ আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে মহাসচিব জানান, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যা সবার জন্যই মারাত্মক ভোগান্তি বয়ে আনবে। বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং নতুন…

Read More

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধেরও দাবি জানান তিনি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুতেরেস বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা নিয়ে ঘোষিত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি, কোনো বাধা ছাড়াই গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়ার দাবি জানান তিনি। তার মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে প্রথম…

Read More

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের দিকে এবং এ নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‌‌‘শেষের দিকে’। একইসঙ্গে তিনি দাবি করেছেন, একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। ইরানি পক্ষের কাছ থেকে কোনো খবর পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ কথা বলেছেন। ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য সাম্প্রতিক সময়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত, তার প্রশাসন প্রায় সাত মাসের সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য কূটনৈতিক পথ দেখতে পাচ্ছে।…

Read More

পবিত্র নগরী মক্কাতে হুথিরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট আজ বুধবার বলেছে, হুথিদের এ ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যা গতকাল স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ছোড়া হয়। হুথিদের এ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমি পবিত্র মক্কা শরিফে কাপুরুষোচিত ও জঘন্য ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় পাকিস্তান মর্মাহত এবং বিচলিত।” তিনি আরও বলেছেন, “ভাতৃপ্রতীম দেশ সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে তার পাশে আছে।” মক্কা নগরীতে…

Read More

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয় বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। তিনটি মেট্রোরেল প্রকল্প হলো- মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।…

Read More