Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে অনুপ্রবেশের সময় ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। গত সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে জাকার্তা পোস্ট। দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ার এবং আটজন বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন তারা। দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। আগুং…

Read More

বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সামরিক স্থাপনার একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই জায়গায় আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, ঘটনায় ১০ থেকে ১৫…

Read More

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে। নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ‎ শনিবার (৫ সেপ্টেম্বর) ‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। ‎ ‎এদিকে সি আই ডির ফরেনসিক টিম…

Read More

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছেন। এদিন সকাল ৭টা ২০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা…

Read More

স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়। সকলেরই ধর্ম চর্চার স্বাধীনতা আছে। এটা শুধু কিতাবে নয়, বাস্তবেও দেখতে চান বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধর্মীয় পরিচয় থাকতে পারে, কিন্তু সেটা মুখ্য নয় রাষ্ট্রের কাছে। স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু পরিচয় দেবেন না। অনুষ্ঠানে তিনি সবাইকে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন।

Read More

ঘন কালো মেঘে ঢাকা পড়েছে ভারতের রাজধানী দিল্লির আকাশ। এরপরই রাজধানীর বিভিন্ন অঞ্চলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। পরে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ‘রেড অ্যালার্টও’ জারি করা হয়েছে। খবর এনডিটিভির। জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ করে এই বাঁধভাঙা বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের…

Read More

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ইয়োলো জার্নালিজম কমাতে প্রশিক্ষণের পাশাপাশি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। পিআইবির মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাক্‌স্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা অব্যাহত থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা…

Read More

ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। এদিকে, দুর্ঘটনায় আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৬০) নামে এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় পথচারী নারী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।…

Read More

ভয়াবহ আকস্মিক বন্যার নয় দিন পর নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। টানেলের ভেতরে এখনো আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর বিবিসির। উদ্ধার হওয়া দুইজন হলেন সঞ্জয় শাহ ও কবির মহার্জন। সঞ্জয় শাহ ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পে যান্ত্রিক ফোরম্যান হিসেবে কাজ করেন। কবির মহার্জন সেখানে যান্ত্রিক সুপারভাইজার হিসেবে কর্মরত। এনডিটিভি ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও তাদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারস্থল থেকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বিবিসিকে জানান, উদ্ধার হওয়া একজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে। প্রথমে সঞ্জয় শাহকে টানেল থেকে বের করে আনা হয়।…

Read More

বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারের নয়। পাশাপাশি সংকট সমাধানে বিরোধীদলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। বিরোধীদলের উদ্দেশে তিনি…

Read More