রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এছাড়া পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের বাড়ি রেললাইনের পাশেই, প্রায় ২০ গজ দূরে। দুপুরে শিশু ইভান বাড়ি থেকে বের হয়ে হাতে একটি ছোট ছাতা নিয়ে রেললাইনের ওপর বসে ছিল। এমন সময় ট্রেন আসার শব্দ শুনে মনিরা খাতুন সন্তানকে বাঁচাতে দ্রুত রেললাইনে ছুটে যান। এ…
নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে থাকার ১০ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য জানিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২৫ মিটার দূর থেকে লুহাইতাও নামের ওই চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। প্রকল্প এলাকায় অব্যাহত রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান। শনিবার নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল…
রংপুরে চার খুনের মামলায় খুব অল্প সময়ের মধ্যে চার্জশিট জমা দিয়ে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ত্রাণমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। যদিও এই হত্যাকাণ্ডটার রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, তাই একটু সময় লাগছে। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে জড়িত তাদেরকে উন্মোচিত করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের কাছে…
সামরিক সরঞ্জাম, অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান এখন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করেছেন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, নিজস্ব জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র তৈরি এবং আধুনিকায়ন করছে। এ ক্ষেত্রে কোনো বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে না। এলহামি বলেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুদ্ধ চলাকালীনও নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও উন্নয়ন করা হয়েছে। এসব ব্যবস্থাকে পরবর্তী সময়ে যুদ্ধক্ষেত্রে মোতায়েনও করা হয়। তিনি আরও বলেন, এখন কিংবা ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান। কারণ,…
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে শ্রী রাসবিহারী ধামে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য উক্ত কর্মসূচি ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জলন, দলীয় ভিত্তিক গীতা পাঠ, আলোচনা সভা,ধর্মীয় সংগীত পরিবেশনা,শত কন্ঠে গীতা পাঠ,বৈদিক সাজ,উপস্থিত সকল গীতা স্কুলকে সম্মাননা প্রদান,প্রসাদ বিতরন ও সন্ধ্যায় কৃষ্ণ পূজা সহ নানা কর্মসূচি ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে রাসবিহারীধাম রাউজান কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন । শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্টানে আর্শীবাদক ছিলেন শ্রী রাসবিহারী ধাম মন্দিরের পুরোহিত অমিত ভট্রচার্য্য। রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক…
সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট এবং অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে, অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে আন্তঃকার্যক্ষমতা উন্নত করবে।’ দপ্তরটি আরও বলেছে, ‘এই বিক্রয় ন্যাটোর বাইরের একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির লক্ষ্য এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্য পূরণেও সহায়তা করবে।’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে বারবার আক্রমণের শিকার হচ্ছে…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যা থাকলেও প্রতিবেশী দেশটির সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময়ে বাংলাদেশ-মক্কা চুক্তিতে যোগ দেয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। এ সময় দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি খুব শিগগির বিদ্যুতের সমস্যা সমাধান হবে। মতবিনিময়কালে দেশের পররাষ্ট্রনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং চলমান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের…
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সরকার সম্ভাব্য সব বিকল্প উৎসের মাধ্যমে সংকট সমাধানে চেষ্টা করছে। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে দেশের অর্থনীতিসহ জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে নিতে সময় প্রয়োজন। এরইমধ্যে বর্তমান সরকার ব্যাংকিং খাতকে স্বচ্ছ করতে কাজ করছে। দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতেও চেষ্টা চলছে।…
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা করবে ক্ষমতাসীন দল বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভা অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিতেত্ব আরও অংশগ্রহণ করবেন ও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। দলীয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা এর আগে গত ৩০ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
