আগামী তিন মাসের মধ্যে সারাদেশে সাড়ে ৭ হাজার চিকিৎসক ও সাড়ে ৭ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই বেশি হামে আক্রান্ত হচ্ছে। এ কারণে চলতি মাসে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেশের হাসপাতালগুলোতে সেবার মান উন্নত হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজও করছে সরকার। সারাদেশে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যেই বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে বলেও…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে অসুর ও কংসের মতো অপশক্তির বিনাশ করতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আমরা অশুভ শক্তি, অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। আগামীতে যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আহ্বান জানাই পরে জন্মাষ্টমীর উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন…
সরকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে আসার পথে বগুড়ায় দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এতে তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন–জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার গানম্যান মুক্তারুল। এছাড়া স্থানীয় ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী আহত হয়েছেন। ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীকে আহত অবস্থায় কালাই হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে বগুড়ার শিবগঞ্জ থানার…
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কসটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে কসটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা মরদেহটি এনে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে। বনানী থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে— কেউ তাকে…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। শুক্রবারও (০৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, শুক্রবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৫৬ ডলারে উঠেছে। গত এক সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৭.১ শতাংশ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়েছে ৯.৮ শতাংশ। এর ফলে জুলাইয়ের মাঝামাঝির পর…
রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গণপরিবহন সেবায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত আসছে….
ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ড ভ্যানটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও…
পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার শাশ্বত বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। দিনটি উদ্যাপন উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের মন্দিরগুলো সেজেছে পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তনে। দিনটি উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দুধর্মানুসারে, ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন তিনি। শ্রীকৃষ্ণের এই আবির্ভাবতিথিকেই ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করেন। আজ (শুক্রবার) জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করা…
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি জেটিতে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তাসংস্থা আনাদোলু বলছে, মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা আনাদোলুকে জানিয়েছেন, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে পৌঁছান। এরপর তারা ওই স্থাপনার সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের অবৈধভাবে সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন। তবে নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় ঘন বিষাক্ত…
দেশের ১২ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…
