Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 01:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » হালতি বিলে অবৈধ বাধাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা
    দেশজুড়ে

    হালতি বিলে অবৈধ বাধাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হালতি বিলে অবৈধ বাধাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

    নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে অবৈধ ‘বাধাই জাল’ দিয়ে নির্বিচারে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিলের পাটুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০০ ফুট অবৈধ বাধাই জাল ও ৪টি নৌকা জব্দ করার পাশাপাশি ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষার শুরুতেই হালতি বিলের একাংশের কিছু অসাধু জেলে নিষিদ্ধ বাধাই জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির পোনা মাছ ধরছিলেন। এতে বিলের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

    নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে ৪টি নৌকাযোগে মাছ ধরতে আসা জেলেদের কাছ থেকে ৯০০ ফুট নিষিদ্ধ বাধাই জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকারের দায়ে জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি নৌকা জব্দ করা হয়।

    ইউএনও আরও জানান, অভিযানে আটক ২২ জন মাছ শিকারির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া অভিযানে জব্দ করা পোনা মাছগুলো রাতেই স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

    দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।

    ৭৫ হাজার টাকা জরিমানা হালতি বিলে অবৈধ বাধাই জাল জব্দ
    পূর্ববর্তী খবররিজার্ভ সেনা ও ট্যাংক সংকটে ইসরায়েলি বাহিনী, ভাঙনের মুখে বেশ কিছু ইউনিট
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রেল সেতু ২৪ ঘণ্টায় মেরামত, ট্রেন চলাচল শুরু

    আরো সংবাদ পড়ুন

    সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

    এমসি কলেজে তরুণী ধর্ষণ: একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

    পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

    টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, সাপের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত স্কুলছাত্রীর

    রাজশাহীর চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করছেন প্রধানমন্ত্রী

    July 15, 2026

    সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

    July 15, 2026

    সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    July 15, 2026

    শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    July 15, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    July 15, 2026

    মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলার পর কুয়েত-জর্ডানকে ইরানের বার্তা

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.