Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 02:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
    ঢাকা

    গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ

    গাজীপুরের কালিয়াকৈরে ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী।

    শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানার সাত তলায় কাজ শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। শ্রমিকরা দূষিত পানি থেকে অসুস্থ হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন।

    পোশাক কারখানার এডমিন বিভাগের কর্মকর্তার মো. মাহমুদুল হাসান বলেন, সকালে শ্রমিকরা কারখানায় আসেন। কাজ শুরুর কিছুক্ষণ পরেই তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বমি, মাথা ঘুরানো, পেটব্যাথা অনুভব করলে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়।

    তিনি আরও বলেন, আজকে পানি থেকে কোনো সমস্যা ছিল না। আমরা গত দুই দিন ধরে পানি ফিল্টার করেছি। অনেক শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েছেন।
    কারখানার নারী কর্মী নাজনিন আক্তার বলেন, আমরা সকালে কারখানায় যাই। যাওয়ার কিছুক্ষণ পরেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও কয়েকজন অসুস্থ হয়ে যান। পরে আমাদের ছুটি দেওয়া হয়। আমরা অসুস্থদের নিয়ে হাসপাতালে আসি।

    কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, আজ (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে একে একে ৫০ জন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা দ্রুত তাদের চিকিৎসা শুরু করি। বর্তমানে ১৯ জন এই হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

    এর আগে, গত ১৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিয়ে তারা সুস্থ হন। এ ঘটনায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড থেকে পানির নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায় প্রশাসন। রিপোর্ট হাতে পাওয়ার পর এর সঠিক কারণ জানা যাবে।

    গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
    পূর্ববর্তী খবরপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪

    আরো সংবাদ পড়ুন

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

    নেত্রকোণার সেই মাদরাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

    গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.