Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 3 November 2026, 10:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত ২০
    ঢাকা

    নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত ২০

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত ২০

    ৩০ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ কেন্দ্র করে পুলিশ ও পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে জালকুঁড়ি এলাকায় সংঘটিত এই সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে পোশাকশ্রমিকেরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং আটকা পড়ে অসংখ্য যানবাহন।

    খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এতে কাজ না হলে বিকেল সাড়ে চারটার দিকে সড়ক থেকে তাঁদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সড়ক অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

    প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সড়কে যানবাহন চলাচল করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

    এর আগে গতকাল সোমবার একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ সকাল থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও সড়কটিতে অবস্থান নেন। দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিকেলে আবার সংঘাতের সৃষ্টি হয়।

    আহত অন্তত ২০ নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ
    পূর্ববর্তী খবরআরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    আরো সংবাদ পড়ুন

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

    আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

    জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির মির্জা ফয়সল আমিন

    রাউজানে নন্দী পাড়ায় মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত ২০

    November 3, 2026

    আরব দলনির্ভর সরকার গঠনে নারাজ নেতানিয়াহু

    November 3, 2026

    ট্রাম্পের কংগ্রেস হারানোর শঙ্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

    November 3, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    November 3, 2026

    বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 3, 2026

    পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    November 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.