Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 12:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
    চট্টগ্রাম

    শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

    শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নিয়েছেন।

    বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মবিরতির প্রভাবে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তারা।

    চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম বলেন, সকাল থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করছেন না। বন্দরের কোনো যন্ত্রপাতি আজ সকাল থেকে চালু হয়নি।

    তিনি জানান, বিকেল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। একই দাবিতে রোববারও একই সময়ে কর্মবিরতি পালন করা হবে। এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

    উল্লেখ্য, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরেও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

    শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
    পূর্ববর্তী খবরআজ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা
    পরবর্তী খবর বাংলাদেশের যুবকরা বেকার ভাতা চায় না: জামায়াত আমির

    আরো সংবাদ পড়ুন

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

    ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত ২০

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    November 7, 2026

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    November 7, 2026

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 7, 2026

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.