Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 31 July 2026, 10:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » আজ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা
    রাজনীতি

    আজ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আজ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

    কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

    জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সরব উপস্থিতি দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত হবে।

    উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।

    এর আগে গতকাল শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।

    লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

    টাউন হল মাঠের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং জামায়াতের কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন। জনসভাটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবর রহমান।

    জনসভা শেষে কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনে জামায়াত ও জোটসঙ্গীদের মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াতের আমির। পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

    ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে আজাদি, আর না ভোট দেওয়া মানে গোলামি। আমাদের আজাদির জন্যই হ্যাঁ ভোট দিতে হবে।” একই সঙ্গে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বানও জানান তিনি।

    টাউন হলের জনসভায় কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়। এছাড়া কুমিল্লা-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে ভোটারদের সমর্থন কামনা করা হয়।

    চৌদ্দগ্রামের জনসভা শেষে কুমিল্লার আরও কয়েকটি উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের আমির কুমিল্লা ত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

    আজ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা
    পূর্ববর্তী খবরমারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা
    পরবর্তী খবর শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

    আরো সংবাদ পড়ুন

    দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

    পরিবর্তনের কথা বললেই এদেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: ১৪৪ ধারা জারি

    সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

    July 31, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

    July 31, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    July 31, 2026

    ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

    July 31, 2026

    পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

    July 31, 2026

    টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ অনেকে

    July 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.