Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 03:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » তরুণ বয়স থেকেই আমি খুঁজতে থাকি: তামান্না ভাটিয়া
    বিনোদন

    তরুণ বয়স থেকেই আমি খুঁজতে থাকি: তামান্না ভাটিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তরুণ বয়স থেকেই আমি খুঁজতে থাকি: তামান্না ভাটিয়া

    ভারতের মিল্ক বিউটিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল, নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। কখনো কাজের জন্য, কখনো ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন তিনি। ঝলমলে রুপালি পর্দার বাইরে তিনি আসলে কেমন মানুষ? প্রেম, সমালোচনা আর সাফল্যের ভিড়েও কি তিনি খুঁজে পান নিজের ভেতরের শান্তি? সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তামান্না উন্মোচন করলেন নিজের আধ্যাত্মিক দিক, জানালেন কেমন করে তিনি জীবন ও সম্পর্ককে দেখেন এক নতুন আলোতে।

    সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় তামান্না ভাটিয়া ঠিক কেমন? তামান্না কী একজন আধ্যাত্মিক মানুষ? উত্তরে অভিনেত্রী বলেন,’তরুণ বয়স থেকেই আমি একজন অনুসন্ধানকারী। খুঁজতে থাকি সবসময়। আমি মনে করি, ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি ছিল। আমরা অনুসন্ধানকারী জাতি। দুর্ভাগ্যজনক বিষয় হলো, যখন কেউ বলে ‘আধ্যাত্মিকতা’ বা ‘ধর্ম’, তখন এর সঙ্গে এতটাই ভুল ধারণা ও কলঙ্ক জড়িয়ে থাকে যে, আমরা যেটা সত্যিই খুঁজছি, আমাদের সেই অভিপ্রায়টাই হারিয়ে যায়।‘

    তামান্না আরও বলেন, ‘কারো সাহায্য ছাড়াই আনন্দে থাকতে পারি আমি। প্রযুক্তিগতভাবে, আমরা কেবল নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করছি—অন্তত আমার যাত্রাটা তাই ছিল। কিন্তু গত দুই-তিন বছরে, আমি যেসব সাধনা করেছি, সেগুলো আমার জীবনে গভীর রূপান্তর এনেছে। এখন আমি বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করেই আনন্দে থাকতে পারি। আমি সবসময় দারুণ উদ্দীপ্ত থাকি’।

    আধ্যাত্মিক মানুষ মানেই সন্ন্যাসী নন। তামান্নার ভাষায়, ‘মানুষ সাধারণত ভাবে, যারা একটু বেশি আধ্যাত্মিক, তাদের জীবন খুব একঘেয়ে, উদাসীন বা সন্ন্যাসী ধরনের হয়। তারা মনে করে, তারা সবকিছু থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। আমার সাধনাগুলো আমাকে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছে, জীবনের প্রতি আরো ক্ষুধার্ত করে তুলেছে, নতুন অভিজ্ঞতার জন্য আরো উচ্ছ্বসিত করে তুলেছে। তাই এটা একেবারে বিপরীত অভিজ্ঞতা, যা প্রচলিত ধারণার সঙ্গে একদমই মেলে না।‘

    তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার চারটি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’। তাছাড়া নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

    তরুণ বয়স থেকেই আমি খুঁজতে থাকি: তামান্না ভাটিয়া
    পূর্ববর্তী খবরবাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা
    পরবর্তী খবর পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    September 8, 2026

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    September 8, 2026

    গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    September 8, 2026

    থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.