Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 12:50: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » যে কারণে নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান
    বিনোদন

    যে কারণে নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যে কারণে নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান

    ছোট পর্দার আলোচিত নাম শামীম হাসান সরকার। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও স্বল্প সময়ে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সহজাত অভিনয়শৈলী আর হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের দক্ষতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

    এদিকে এই অভিনেতা তার ফেসবুক পোস্টে প্রকাশ করলেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান। নাটকের একই ধাঁচের গল্প ও চরিত্রে আটকে পড়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন, আগামী মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আসে তাহলে তিনি আর অভিনয় করবেন না।

    তিনি লেখেন, সামনের মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আনেন আমি কাজ করতে যাচ্ছি না। দিন শেষে আমি ‘একই রকম অভিনয় করি’ বা ‘হাউ কাউ’ করি। এই কথাটা শুনতে বছরের পর বছর কাজ করে যাচ্ছি না। এই রুচি যে আমার না, এটার পেছনে বাকীদের অবদানটাই বেশী এই কথা আমি আপনাদের সহজভাবে বুঝাতে পারব না। আবার রাজনীতির শিকার হয়ে যাব।

    এরপর তিনি যোগ করেন, অভিনয়ের ক্ষুধা আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন না। অন্য কোনো দায়িত্ব দেন কষ্ট হোক করতে রাজী আছি, কিন্তু একই জিনিস থেকে আমাকেও মুক্তি দেন। আমিও বোরড! অনেকদিন যাবত ভেবেছি আজকে প্রকাশ করলাম। ছুটি নিব, ঘুরতে যাব। অনেক কাজ করেছি সেগুলা ততোদিনে রিলিজ করেন।

    এই তারকা আরও বলেন, যারা টাকা দিয়ে। আমাকে দিয়ে হাউ কাউ করায় তারা যখন অন্য কাউকে বলে আমাকে দিয়ে হাউ কাউ ছাড়া অভিনয় হয় না। কিন্তু এই হাউ কাউ তো আপনাদের রুচি, আমার না। আমি তাদেরকে আমার অভিনয় একটা বার দেখাতে চাই। বয়সে বড় হয়েছি। অনেক বদলে গেছি। একবার সুযোগ দেন। এরপর না হয় বিচার করলেন। আপনার মুখ থেকেই সুনামের জন্য যেভাবে অভিনয় করা লাগে করে দেখাবো। চ্যালেঞ্জ।

    সবশেষে শামীম লিখেছেন, শেষ কথা আমার আবারও বিরতি প্রয়োজন।

    অভিনেতার এই পোস্টে শোবিজে ইন্ডাস্ট্রির অনেকেই সহমত প্রকাশ করেছেন এবং স্পষ্ট মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। ছোটপর্দার অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন,‘তোমার বক্তব্যটা খুব ভালো লেগেছে। সাহসী ও স্পষ্ট। অনেক ভালোবাসা কাকা।

    যে কারণে নাটকে আর অভিনয় করতে চান না শামীম হাসান
    পূর্ববর্তী খবরআবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত
    পরবর্তী খবর এবার ভারতকে হারাল বাংলাদেশ

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

    June 30, 2026

    ব্রাজিলের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    June 30, 2026

    ব্রাজিলের জালে জাপানের গোল

    June 29, 2026

    অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

    June 29, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

    June 29, 2026

    ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু

    June 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.