Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » যে কারণে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন সালমান খান
    বিনোদন

    যে কারণে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন সালমান খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যে কারণে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন সালমান খান

    বলিউডের ভাইজান সালমান খান শৈশব স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন স্কুলজীবনের এই অপ্রত্যাশিত ঘটনা, যা আজও অনেকের অজানা।

    শোনা যায়, শৈশব থেকেই সালমান খান ছিলেন চঞ্চল ও দুষ্টু স্বভাবের। এক সময় তার বিরুদ্ধে সহপাঠীকে মারধরের অভিযোগ ওঠে এবং এর ফলেই স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে সালমানের দাবি—বিষয়টি আসলে ছিল একেবারেই ভুল বোঝাবুঝি।

    সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান ও তার দীর্ঘদিনের বন্ধু আমির খান। তারা দুজনই একই স্কুলে পড়ালেখা করেছিলেন, যদিও তখন একে অপরকে চিনতেন না। সালমান মনে করিয়ে দেন, আমি চতুর্থ শ্রেণি পর্যন্ত ওই স্কুলে পড়েছি। এরপর আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

    ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান বলেন, এক সহপাঠীর সঙ্গে দৌড় প্রতিযোগিতার সময় দুর্ঘটনা ঘটে। ছেলেটি হোঁচট খেয়ে পড়ে যায়, এতে তার দাঁত ভেঙে যায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ভেবেছিলেন সালমান ইচ্ছাকৃতভাবে মেরেছেন। অভিযোগ প্রমাণিত না হলেও ভুল বোঝাবুঝির জেরেই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়। সালমানের মতে, বহিষ্কারের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল- স্কুলের ফি বকেয়া থাকা।

    তিনি জানান, আমাকে বাইরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। এরপর বাবাকে স্কুলে ডাকা হয়। স্কুল কর্তৃপক্ষ বলেন, আমার কোনো দোষ নেই, আসল দোষ বাবার। তিনি নিয়মিত স্কুলের খরচ পরিশোধ করতেন না।

    এই শুনে তার বাবা, চিত্রনাট্যকার সেলিম খান, দৃঢ়ভাবে উত্তর দিয়েছিলেন, তাহলে ছেলেকে শাস্তি দিচ্ছেন কেন? আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখুন। কয়েক দিনের মধ্যেই তিনি স্কুলের দেনা শোধ করেন এবং সালমানকে সেখান থেকে তুলে আনেন।

    যে কারণে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন সালমান খান
    পূর্ববর্তী খবররোহিঙ্গাদের জন্য ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান
    পরবর্তী খবর প্রতীক্ষার অবসান, পর্দায় আসছে মৌ খানের ‘বান্ধব’

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.