Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 05:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শেহনাজের হাসপাতালে ভর্তির কারণ জানালেন বীর মেহরা
    বিনোদন

    শেহনাজের হাসপাতালে ভর্তির কারণ জানালেন বীর মেহরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শেহনাজের হাসপাতালে ভর্তির কারণ জানালেন বীর মেহরা

    অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল খাবারে বিষক্রিয়া নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বন্ধু এবং অভিনেতা করণ বীর মেহরা বিষয়টি নিশ্চিত করেছেন। শেহনাজের অসুস্থতার খবর শুনে তার অসংখ্য ভক্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

    অভিনেতা করণ বীর মেহরা ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে, শেহনাজ এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি গত ৪ আগস্ট হাসপাতালে গিয়ে শেহনাজের সঙ্গে দেখা করেন।

    করণ বলেন, ‘ওর শরীরটা মোটেও ভালো ছিল না। আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে সময় কাটাচ্ছিলাম, শেহনাজও সেখানে ছিল। আর তার পরদিন সে হাসপাতালে ভর্তি হয়।’

    করণ আরও জানান যে, চিকিৎসকরা খাবারে বিষক্রিয়াকে গুরুতর ভেবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার কথায়, ‘যখন আমি শেহনাজকে দেখতে গেলাম, সে ভালো বোধ করছিল না। তবে আমি নিশ্চিত যে পর্যাপ্ত বিশ্রাম আর ওষুধে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

    করণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেহনাজের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভক্তদের কাছে শেহনাজের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তার হাতে স্যালাইন চলছে।

    প্রসঙ্গত, পাঞ্জাবি বিনোদন জগৎ থেকে উঠে আসা শেহনাজ গিল ‘বিগ বস ১৩’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সেখানে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ আলোচনা হয়।

    এদিকে, করণ বীর মেহরা তার বলিউড অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি পরিচালক ওমুং কুমারের পরবর্তী ছবিতে অভিনেতা হর্ষবর্ধন রানে এবং সাদিয়া খাতিবের সঙ্গে অভিনয় করবেন। করণ গত জানুয়ারি মাসে ‘বিগ বস ১৮’-এর বিজয়ী হয়েছিলেন। শেহনাজের দ্রুত সুস্থতা কামনা করে ভক্তরা সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

    শেহনাজের হাসপাতালে ভর্তির কারণ জানালেন বীর মেহরা
    পূর্ববর্তী খবরমুক্তির আগেই রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’
    পরবর্তী খবর ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    June 25, 2026

    ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    June 25, 2026

    হাইতির বিপক্ষে গোল করে সমতায় ফিরল মরক্কো

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে গোল করল হাইতি!

    June 25, 2026

    স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুসের গোল

    June 25, 2026

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.