Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 04:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কলকাতায় জয়ার দুই সিনেমা, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী
    বিনোদন

    কলকাতায় জয়ার দুই সিনেমা, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কলকাতায় জয়ার দুই সিনেমা, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী

    দুই বাংলাতেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এদিকে ওপার বাংলাতেও চলছে জয়াকে ঘিরে আলোচনা। গতকাল (১৮ জুলাই) সেখানে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। আর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে তার আরও একটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।

    এই ব্যস্ততার মাঝেই জয়া জানালেন, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী; বছরে মাত্র একটি বা দুটি সিনেমায় অভিনয় করবেন। এক প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেত্রী হব। সেই ইচ্ছেও ছিল না। হঠাৎ বুঝলাম, অভিনয় আমাকে আনন্দ দিচ্ছে, মুক্তি দিচ্ছে। তাই সেটা আঁকড়ে ধরলাম। তবে এটাকে জীবিকার মাধ্যম করে রাখতে চাই না। আমি আরও সিলেক্টিভ হতে চাই। বছরে এক বা দুইটা কাজ করলেই যথেষ্ট। জীবনটাকে উদ্‌যাপন করতে চাই।’

    ক্যামেরার ব্যস্ততা থেকে যতটুকু সময় মেলে, প্রকৃতির কাছাকাছি থাকতে চেষ্টা করেন জয়া। বাগান করা, গাছের যত্ন নেওয়া, এমনকি নিজ হাতে চাষ করাতেও আনন্দ খুঁজে পান তিনি- এমনটাও জানান। বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। আমি চাষবাস করতেও পছন্দ করি। বলা চলে, আমি প্রথমে চাষি, তারপর অভিনেত্রী। বাড়ির চাল ছাড়া প্রয়োজনীয় অনেক কিছুই নিজেই ফলাই।’

    সকালে ঘুম থেকে উঠে মাটির ছোঁয়া না পেলে যেন দিনটাই শুরু হয় না তার। জয়ার কথায়, ‘মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয়ের সঙ্গে বা যেকোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা প্রকৃতির কাছে যান। এটা খুব উপকারী।’

    কলকাতায় জয়ার দুই সিনেমা কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী
    পূর্ববর্তী খবরনির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব
    পরবর্তী খবর গাজায় ইসরায়েলের হামলা ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    June 23, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    June 23, 2026

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    June 23, 2026

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.