Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 10:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না’
    বিনোদন

    ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না’

    বলিউডের ‘নবাব’ সাইফ আলি খান তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অকপট। নব্বইয়ের দশকের প্রথম দিকে তার ক্যারিয়ারের শুরু এবং পরবর্তীতে নিজের পরিবর্তন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই অভিনেতা।

    তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার স্ত্রী বা প্রেমিকার সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়টি। এ প্রসঙ্গে সাইফ জানিয়েছেন, ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না।’

    সাইফ জানান, নব্বইয়ের দশকে যখন তিনি কাজ শুরু করেন, তখন অনেকে তাকে ‘এত সুযোগ পাওয়ার জন্য ভাগ্যবান’ বলতেন। তবে সে সময় তিনি ‘সেরা সিনেমা’ বা ‘প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ’ পাচ্ছিলেন না।

    দীর্ঘদিন কাজ করতে করতে সাইফ একটা বিষয় বুঝতে পারেন সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘হেলদি কম্পিটিশন’ (সুস্থ প্রতিযোগিতা) থাকলে তার অভিনয় আরও ভালো হয়। আর ঠিক এই কারণেই তিনি মনে করেন, প্রেমিকা বা বউয়ের সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়। সুস্থ প্রতিযোগিতা বা কাজের চাপ বজায় রাখতে এমন ব্যক্তিগত সম্পর্ক সেটে না থাকাটাই শ্রেয় বলে মনে করেন তিনি।

    প্রসঙ্গত, সাইফ তার বর্তমান স্ত্রী-অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য এলওসি কার্গিল (২০০৩), ওমকারা (২০০৬), তাশান (২০০৮), কুরবান (২০০৯) এবং এজেন্ট বিনোদ (২০১২)। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে তিনি তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি।

    যদিও কারিনার সঙ্গে একাধিক কাজ করেছেন, তবুও সাইফ মনে করেন একসঙ্গে বসবাস এবং আলাদা মানুষের সঙ্গে কাজ করাই তাদের জন্য বেশি সুবিধাজনক। ২০২১ সালে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, তাকে এবং কারিনাকে আবার একসঙ্গে কাজ করতে হলে একটি ‘অসাধারণ’ প্রোজেক্টের প্রয়োজন হবে, নয়তো ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রাখা কঠিন।

    ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না’
    পূর্ববর্তী খবরগাজা নিয়ে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ
    পরবর্তী খবর অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে: তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    July 7, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    July 7, 2026

    ৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

    July 7, 2026

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    July 7, 2026

    ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

    July 7, 2026

    যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনকে পেল বেলজিয়াম

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.