Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 2 August 2026, 01:00: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা
    বিনোদন

    মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

    কানাডিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭১ বছর বয়স হয়েছিল। মৃত্যুকালে স্বামী বো ওয়েলচ এবং দুই ছেলে সন্তান রেখে গেছেন এ অভিনেত্রী।

    ক্যাথরিন ও’হারা ‘শিটস ক্রিক’-এ নাট্যময়ী মোইরা রোজ থেকে শুরু করে ‘হোম অ্যালোন’-এর উন্মত্ত মায়ের মতো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে অনেকের সঙ্গেই কাজ করেছেন। তার মৃত্যুতে ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোক প্রকাশ করেছেন।

    সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন বিষয়টি। এছাড়া ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির বিবৃতির বরাত বলা হয়েছে, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ক্যাথরিন। এ অবস্থায় শুক্রবার মৃত্যু হয়েছে তার।

    এ অভিনেত্রী ‘হোম অ্যালোন’ সিনেমায় ম্যাকাওলে কুলকিনের চরিত্রেরে মা কেট ম্যাকক্যালিস্টার এবং ‘বিটলজুস’ সিনেমায় ডেলিয়া ডিটজের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা কুলকিন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ও’হারার মৃত্যুতে শোক জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা, আমার কাছে মনে হয়েছিল আমাদের সময় আছে। আমার আরও কিছু চাওয়ার ছিল। তোমার পাশের চেয়ারে বসতে ইচ্ছা করছিল। তোমার কথা শুনেছি। কিন্তু আমার আরও কিছু বলার ছিল। তোমাকে ভালোবাসি। পরে দেখা হবে।’

    এ তারকা অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্যাথরিন ও’হারার মৃত্যুতে আমি কানাডিয়ান এবং বিশ্বজুড়ে থাকা সব ভক্তদের সঙ্গে শোক প্রকাশ করছি।’

    সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যাথরিন ও’হারাকে কৌতুক এবং হৃদয়ের জন্য একটি বিরল উপহারসহ প্রিয় কানাডিয়ান আইকন হিসেবে অভিহিত করেছেন। জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে হাসিয়েছেন।’

    ১৯৫৪ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন ক্যাথরিন ও’হারা এবং টরন্টোতে বেড়ে উঠেন। মা-বাবার সাত সন্তানের মধ্যে ষষ্ঠ ছিলেন তিনি। ১৯৭৪ সালে টরন্টোর ‘দ্য সেকেন্ড সিটি’ নামক ইম্প্রোভাইজেশনাল থিয়েটার ট্রুপের একজন কাস্ট সদস্য হিসেবে অভিনয় জীবন শুরু করেন। দুই বছর পর দলটি স্কেচ কমেডি টেলিভিশন অনুষ্ঠান ‘এসসিটিভি’ তৈরি করে। এতে প্রায়ই ক্যাথরিন ও’হারার অভিনয় দেখানো হতো।

    এ তারকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যানিমেটেড প্রোজেক্টে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’-এ স্যালি, ‘দ্য ওয়াইল্ড রোবট’-এ পিঙ্কটেল, ‘এলিমেন্টাল’-এ ব্রুক রিপল এবং ‘ফ্রাঙ্কেনউইনি’-তে একাধিক কণ্ঠ দিয়েছেন, এর মধ্যে রয়েছেন মিসেস ফ্রাঙ্কেনস্টাইন।

    ১৯৯৭ সালের ‘হোপ’ সিনেমা-সহ কিছু নাটকীয় চরিত্রেও অভিনয় করেছেন ক্যাথরিন ও’হারা। সম্প্রতি সেথ রোজেনের ২০২৫ সালের হলিউড স্যাটায়ার সিরিজ ‘দ্য স্টুডিও’র কাস্টে হলিউড ফিল্ম স্টুডিওর বহিস্কৃত প্রধান প্যাটি লেই চরিত্রে যোগ দিয়েছিলেন। ক্যারিয়ারে ২০২০ সালের সেরা কমেডি অভিনেত্রীর জন্য এমি লাভ করেছিলেন, যা ‘শিটস ক্রিক’কে পরের বছর, অর্থাৎ ২০২১ সালের গোল্ডেন গ্লোবসে টিভি পুরস্কারের আসরে আধিপত্য বিস্তারে সহায়তা করেছিল।

    মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা
    পূর্ববর্তী খবরস্বর্ণের দামে এবার আরও বড় পতন
    পরবর্তী খবর আজ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী

    August 1, 2026

    সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

    August 1, 2026

    আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

    August 1, 2026

    বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

    August 1, 2026

    অবিলম্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    August 1, 2026

    ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা: তথ্যমন্ত্রী

    August 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.