Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 10:11: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, পরিবারে উদ্বেগ!
    বিনোদন

    ৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, পরিবারে উদ্বেগ!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, পরিবারে উদ্বেগ!

    সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই প্রথম সন্তান আসতে যাচ্ছে ৪২ এর এই নায়িকার কোলে। ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি এই খবরটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এ খবরটি তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।

    জানা যায়, গত বছর থেকেই ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি তাদের অনাগত সন্তানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবিটি প্রকাশ করে তারা লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

    ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এই সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারে সবাই খুবই খুশি। তবে পাশাপাশি কিছুটা চিন্তিতও। সানি বলেন, “এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই খুব চিন্তায়ও আছে! আমরা সবাই ওই দিনটার অপেক্ষায় রয়েছি।”

    বিয়ে ও সন্তান নিয়ে ক্যাটরিনার ভাবনা নতুন নয়। ২০২১ সালে ভিকিকে বিয়ের প্রায় এক দশক আগেই ক্যাটরিনা পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবরই বেশি গুরুত্ব দিয়েছেন।

    ৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ পরিবারে উদ্বেগ!
    পূর্ববর্তী খবরযেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে: ঋতাভরী
    পরবর্তী খবর খালাতো ভাইকে বিয়ে, স্বীকার করে যা বললেন পরীমণি

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    July 27, 2026

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    July 27, 2026

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    July 27, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    July 27, 2026

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

    July 27, 2026

    যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

    July 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.