Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 05:58: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন, আসছে চমক
    বিনোদন

    প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন, আসছে চমক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন, আসছে চমক

    ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবাম প্রকাশের তিন বছর পর ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে হাজির হচ্ছে অর্থহীন ব্যান্ড। দুই বছর আগে ফেসবুক লাইভে এই অ্যালবামের ঘোষণা দিয়েছিলেন দলটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি সবার কাছে বেজবাবা সুমন নামে পরিচিত। এবার অর্থহীন জানালো ফিনিক্সের ডায়েরি-২-এর মুক্তির সময়। আগামী অক্টোবরে প্রকাশ পাবে নতুন অ্যালবামটি।

    ফেসবুকে একটি মোশন পোস্টার শেয়ার করে ফিনিক্সের ডায়েরি-২ অ্যালবামের মুক্তির ঘোষণা দেয় অর্থহীন। সেখানে দেখা যায়, ডানা ঝাপ্টাচ্ছে একটি ফিনিক্স পাখি। চারদিকে দাউ দাউ আগুন। হঠাৎ বিকট বিস্ফোরণে ঝলসে যায় ফিনিক্স পাখির দুই ডানা। সাদা রঙের দুই ডানা আগুনে ঝলসে লাল হয়ে যায়। ঝরতে থাকে রক্ত। এরপর ইংরেজি অক্ষরে পর্দায় ভেসে ওঠে কিছু কথা যার অর্থ—‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়।’ শেষে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর নয়—২০২৫ সালের অক্টোবরেই আসছে ফিনিক্সের ডায়েরি-২। তবে ফিনিক্সের নতুন এই অ্যালবামে মোট কয়টি গান থাকছে, তা জানানো হয়নি।

    ২০২২ সালে প্রকাশ পেয়েছিল ফিনিক্সের ডায়েরি। আটটি গান দিয়ে সাজানো হয়েছিল অ্যালবামটি। ছয় বছরের বিরতি কাটিয়ে অর্থহীন প্রকাশ করেছিল তাদের নতুন অ্যালবাম। মূলত দলপ্রধান সুমনের অসুস্থতার কারণেই নতুন গান প্রকাশ করছিল না অর্থহীন। ক্যানসারের সঙ্গে লড়াই, একের পর এক অস্ত্রোপচারের কারণে সুমন ওই সময় অনেক দিন গান থেকে দূরে ছিলেন।

    এর আগে ২০১৬ সালে প্রকাশ পেয়েছিল অর্থহীন ব্যান্ডের পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’। এরপর ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল ‘কারণ তুমি অমানুষ’ শিরোনামে সিঙ্গেল ট্র্যাক।

    অন্যদিকে, অক্টোবরেই প্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্র যাবে অর্থহীন। গত জুলাইয়ে এই সফরের কথা জানিয়েছিল ব্যান্ডটি। এবার জানালো সময়সূচি। অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক টিটো জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে যুক্তরাষ্ট্র সফর দিয়ে আবার বিদেশযাত্রা শুরু হচ্ছে অর্থহীনের।

    ২৫ অক্টোবর বোস্টন থেকে শুরু হবে অর্থহীনের যুক্তরাষ্ট্র সফর। এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে। কনসার্ট ট্যুরের আয়োজক মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। জানা গেছে, যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার আগেই ফিনিক্সের ডায়েরি-২ প্রকাশ করবে অর্থহীন। অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপ: সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।

     

    প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে অর্থহীন আসছে চমক
    পূর্ববর্তী খবরপাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক
    পরবর্তী খবর ‘ডেমন স্লেয়ার’ ফ্রাঞ্চাইজির নতুন চমক বাংলাদেশে

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.