Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 01:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও পাই না: সাফা কবির
    বিনোদন

    বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও পাই না: সাফা কবির

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও পাই না: সাফা কবির

    মডেল-অভিনেত্রী সাফা কবির। একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে পা রাখেন। এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

    আগের চেয়ে কাজ এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন সাফা কবির। ঈদের বিরতি কাটিয়ে ফিরলেন শুটিংয়ে। ফিরেই একটি নাটকের শুটিংয়ে গেলেন নিজের গ্রাম বরিশালে। টানা এক সপ্তাহ শুট করে ফিরেছেন ঢাকায়।

    সাফা কবির নিজে বরিশালের মেয়ে। তার দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

    সোশ্যালে বেশ কিছু ছবি শেয়ার করে জানালেন নিজের কিছু অনুভূতির কথা। তিনি বলেন, আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে।

    এবার শুটিংয়ের জন্য বরিশালে গিয়ে অন্য রকম এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বলে জানান সাফা কবির। তিনি লিখেছেন, এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মনভরানো সফরে—লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।

    এরপর সাফা লেখেন, প্রতিবার বরিশালে গেলেই একটা গভীর, অজানা টান অনুভব করি—মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি আমি পাই, তা আর কোথাও পাই না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই, বরিশালের কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির গন্ধ, আর অবশ্যই, মুখরোচক খাবার।

    নাম চূড়ান্ত না হওয়া সেই নাটকের টিমের সবাই বরিশালের। শিল্পী-পরিচালক-ক্যামেরাম্যান থেকে শুরু করে ইউনিটের কেউ না কেউ এই অঞ্চলের।এটা তার কাছে অন্য রকম একটা ভালো লাগার বিষয়।

    দুই বছর আগে নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বরিশাল যাওয়া হয়েছিল। দাদা-দাদি ও নানা-নানির বংশের কেউ এখন আর বরিশালে থাকেন না। তাই এবার বরিশাল গিয়ে অনেক কিছু মিস করেছেন।

    সাফা বলেন, ছোটবেলায় প্রায় প্রতি ঈদে বরিশাল যাওয়া হতো। এর বাইরে বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে আব্বু-আম্মুর সঙ্গে যেতাম। তখন দাদা-দাদি, নানা-নানি ও আত্মীয়স্বজনে ভরপুর থাকত। ঢাকা থেকে বেড়াতে গেলে যে কয়টা দিন থাকতাম, কিভাবে যে পার হয়ে যেত, টেরই পেতাম না। এখন আত্মীয়দের কেউ থাকলে অন্তত শুটিংয়ের ফাঁকে তাদের বাড়িতে বেড়াতে যেতে পারতাম, এই আফসোসটা ছিল অনেক বেশি।

    শুটিংয়ের জন্য দেশ ও দেশের বাইরে অনেকবার যাওয়া হলেও বরিশালে একবার শুটিং করেছিলেন বছর পাঁচেক আগে।

    তা আর কোথাও পাই না: সাফা কবির বরিশালে যে শান্তি পাই
    পূর্ববর্তী খবরতিনবার ব্যালন ডি’অরজয়ী তারকার বাসা থেকে ২০ পুরস্কার চুরি
    পরবর্তী খবর ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— ছবিতে জীবনের গল্প বললেন পরীমণি

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামীকাল পবিত্র আশুরা

    June 25, 2026

    চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    June 25, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    June 25, 2026

    বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    June 25, 2026

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    June 25, 2026

    পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.