Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 30 August 2026, 01:44: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদের গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। খবর, রয়টার্সের।

    শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে সম্ভাব্য অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মিলা গ্রামের কাছে ওই সামরিক স্থাপনায় হামলার পর বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের আবাসিক ভবন ও প্রবীণ ও প্রতিবন্ধীদের একটি স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে পাশের একটি গ্রামের প্রধানও রয়েছেন, যিনি উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে গিয়েছিলেন।

    জেলেনস্কি বলেন, সেখানে গোলাবারুদ, মাইন ও ড্রোনসহ বিভিন্ন অস্ত্র মজুত ছিল। এমন ঘটনা দুই মাসের মধ্যে দ্বিতীয়বার ঘটল। এর আগে ভিশনেভ শহরে রুশ হামলার পর অস্ত্রের মজুত থেকে বিস্ফোরণে ১০ জন নিহত ও শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    তিনি জানান, এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ছে, অস্ত্র সংরক্ষণের সব স্থাপনার নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, টানা তৃতীয় দিনের মতো কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলা চলছে। শনিবার ১৪ বছর বয়সী এক কিশোরী ও দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা অচল করতেই হামলা জোরদার করেছে মস্কো।

    পূর্ববর্তী খবরআফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান
    পরবর্তী খবর বাড়ছে হ্রদের পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    আরো সংবাদ পড়ুন

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

    নেপালে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    August 30, 2026

    ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    August 30, 2026

    শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

    August 30, 2026

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    August 30, 2026

    বাড়ছে হ্রদের পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    August 30, 2026

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    August 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.