Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 05:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স
    আন্তর্জাতিক

    ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স

    ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কোনো সম্পদ ছাড় করা হলে তা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। এটি কেবল ইরানের জনগণের জন্য ব্যয় করতে হবে। সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনা শেষ করার পর ভ্যান্স বলেন, যদি কখনো ইরানের জব্দ করা অর্থ ছাড় করা হয়, তাহলে তা এটি প্রক্রিয়ার মাধ্যমে হবে। এ অর্থ কেবল ইরানের জনগণের জন্য ব্যয় করতে হবে। কোনোভাবে এটি সন্ত্রাসবাদে অর্থায়নে ব্যবহার করা যাবে না।

    তিনি বলেন, জ্যারেড কুশনার কাতারের কর্মকর্তাদের সঙ্গে মিলে একটি চমৎকার সমাধান বের করেছেন। কোনো অর্থ ছাড় করা হলে তার জন্য আমাদের এবং কাতারের অনুমোদন লাগবে। এরপর জব্দকৃত অর্থ দিয়ে ইরানের জনগণের কল্যাণে মার্কিন ভুট্টা ও গম কেনা হবে।

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, চুক্তির প্রাথমিক শর্তাবলি ইরান যথাযথ পালন করছে কিনা তা তদারকি করতে আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানে ফিরতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধানের আশা করছি। আমরা অনেকদূর এগিয়ে গিয়েছি। আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এটি আমাদের উদযাপন করা উচিত।

    ভ্যান্স বলেন, আলোচনার সময় ইরানি প্রতিনিধিরা ওয়াকআউট করার হুমকি দিয়েছিল। কিন্তু গতরাত একটা পর্যন্ত আলোচনা চলেছে। তারা বেরিয়ে যায়নি। মার্কিন কারিগরি দলের সদস্যরা এখনও বারগেনস্টকে কারিগরি দলের সঙ্গে কাজ করছে।

    এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই আলোচনার শুরুটা বেশ উত্তেজনাকর ছিল। এ সময়ে একদিকে তেহরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি ‘রোডম্যাপে’ সম্মত হয়েছে।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলতি সপ্তাহব্যাপী কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।
    বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ লেবাননে লড়াই বন্ধের জন্য সম্মত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর কথা জানিয়েছে।

    ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স
    পূর্ববর্তী খবরভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩
    পরবর্তী খবর চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

    ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    July 15, 2026

    পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 15, 2026

    নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    July 15, 2026

    বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 15, 2026

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.