Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 29 August 2026, 07:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ
    আন্তর্জাতিক

    আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

    ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়া এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। গত ১২ জুনের এ ঘটনায় প্রাণ হারান ২৬০ জন যাত্রী।

    শনিবার (১২ জুলাই) প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানানো হয়, জ্বালানির সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে।

    রিপোর্টে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানগুলোর জন্য যেখান থেকে জ্বালানি নেয়া হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে যা পাওয়া গেছে তা ‘সন্তোষজনক’। অর্থাৎ জ্বালানির পরিমাণ বা গুনগত মান ঠিক থাকলেও সেটি উড্ডয়নের সময় শক্তি সরবরাহে ব্যর্থ হয়েছিল কারিগরি ত্রুটির কারণেই।

    প্রতিবেদনে আরও উঠে এসেছে, উড়োজাহাজটি উড্ডয়নের তিন সেকেন্ড পরেই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একইসঙ্গে ‘চালু’ অবস্থা থেকে ‘বন্ধ’ অবস্থায় চলে যায়। ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। শক্তি হারিয়ে নিচের দিকে নামতে থাকে বিমানটি। পাইলটরা দ্রুত সুইচগুলো আবার চালু করার চেষ্টা করেন, সক্রিয় করা হয় জরুরি ব্যবস্থাও। কিন্তু তার আগেই হয় বিধ্বস্ত।

    এক বিবৃতিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সাথে একমত পোষণ করেছে এয়ার ইন্ডিয়া। জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে তারা। তবে তদন্ত চলমান থাকায় আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

    তবে, প্রশ্ন ওঠে কীভাবে বন্ধ হয়েছিলো সুইচগুলো? মূলত তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। সুইচ অফ নিয়ে দুই পাইলটের মধ্যে বিভ্রান্তির প্রমাণও পাওয়া যায়। ব্ল্যাকবক্সের অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, এক পাইলট অপরজনকে জ্বালানি সুইচ বন্ধের কারণ জিজ্ঞেস করছেন। কিন্তু দ্বিতীয় পাইলট জানান, তিনি তা বন্ধ করেননি।

    বিশ্লেষকরা বলছেন, ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো কারও পক্ষে ভুল করেও নড়াচড়া করানো সম্ভব নয়। কারণ পাইলটদের আসনের মাঝখানে থাকা এসব সুইচ সুরক্ষিত থাকে লকিং সিস্টেমের মাধ্যমে। একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায়, বিষয়টা এমন নয়। তাই ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে গিয়েছিলো সেগুলো।

    তদন্ত রিপোর্টে আরও জানানো হয়, উড্ডয়নের সময় কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি। জ্বালানির মানও ছিলো সন্তোষজনক। তাহলে কী করে হলো এ দুর্ঘটনা, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে থাকা একজন পাইলট গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ‘মে ডে’ ‘মে ডে’ ‘মে ডে’ বলে বার্তা দেন।

    উল্লেখ্য, ‘মে ডে’ একটি আন্তর্জাতিক স্বীকৃত বিপদ সংকেত। সাধারণ পাইলটরা সংকটের মুখে পড়লে এয়ার ট্রাফিক কর্মকর্তাদের তিন বার এই বার্তা দিয়ে বোঝান যে বিমানটি মারাত্মক সংকটে পড়েছে ও তাদের দ্রুত সহায়তার প্রয়োজন।

    আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ
    পূর্ববর্তী খবরযে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে
    পরবর্তী খবর মিয়ানমারে মঠে জান্তার বিমান হামলায় নিহত ২০

    আরো সংবাদ পড়ুন

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

    ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

    ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    August 29, 2026

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    August 29, 2026

    সব কিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

    August 29, 2026

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    August 29, 2026

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    August 29, 2026

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    August 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.