Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইয়েমেনকে সামরিক সহায়তার ইঙ্গিত পাকিস্তানের
    আন্তর্জাতিক

    ইয়েমেনকে সামরিক সহায়তার ইঙ্গিত পাকিস্তানের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সহায়তার-ইঙ্গিত-পাকিস্তানের

    সৌদি আরবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মধ্যে ইয়েমেনকে সামরিক সহায়তা দেয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সামরিক সহায়তা চাইলে তা বিবেচনা করবে ইসলামাবাদ। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধের কথা নিশ্চিত করা হয়নি।

    সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী রোববার (১৯ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

    ইয়েমেন সরকার পাকিস্তানের কাছে সহায়তা চেয়েছে কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আমার জানা মতে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি। তবে অনুরোধ এলে তা বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।’

    আইএসপিআরপ্রধান সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে আলোচনা ব্যর্থ হয়ে সামরিক সংঘাত শুরু হলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির (এমজেডিএ) আওতায় সম্মিলিত প্রতিরোধব্যবস্থা কার্যকর হতে পারে।

    লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরও বলেন, ‘আমরা যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছাতে না পারি এবং পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে মক্কা জোটের সম্মিলিত প্রতিরোধব্যবস্থা অবশ্যই কার্যকর হবে। এটি এখন যেমন কার্যকর হচ্ছে, তখনও হবে।’

    পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানান তিনি। তার মতে, এই চুক্তি তিন দেশের সম্মিলিত চিন্তাভাবনার প্রতিফলন।

    গত ৭ আগস্ট পবিত্র নগরী মক্কা আল-মুকাররামায় যৌথ প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে আঞ্চলিক শক্তিধর এই তিন দেশ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিনটি দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

    লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা পাকিস্তানের অন্যতম প্রধান অগ্রাধিকার। একইভাবে ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

    এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান স্পষ্ট ও দ্ব্যর্থহীন বলে পুনর্ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মাধ্যমে ইসলামাবাদের বার্তা ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

    ইয়েমেনকে সামরিক সহায়তার ইঙ্গিত পাকিস্তানের
    পূর্ববর্তী খবরসকল ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.