Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান
    আন্তর্জাতিক

    ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইসরাইলের বিরুদ্ধে পাকিস্তানে বড় বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) করাচিতে এ সমাবেশে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ। এসময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন তারা।

    গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বন্দরনগরী করাচিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। প্ল্যাকার্ড আর ফিলিস্তিনের শত শত পতাকা হাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে করাচির রাজপথ।

    ইসরাইল গাজায় প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে বলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের রাজনৈতিক দলের নেতারা। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি সম্প্রতি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানান সমাবেশে যোগ দেয়া বক্তারা।

    তারা বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভন্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে। মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্পও। কাতারে ইসরাইলি হামলার আগে যুক্তরাষ্ট্র জানতো। দেশটির এই হামলার বিরোধিতা করা উচিত ছিল। এটা মানব ইতিহাসে একটি জঘন্য ঘটনার নজির হয়ে থাকল।

    এদিকে করাচিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি অংশ নেন শিক্ষকরাও। ইসরাইলকে সন্ত্রাসী-খুনি আখ্যা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানান তারা। বলেন, বিশ্বনেতাদের প্রতি গাজা যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি। প্রায় দুই বছর ধরে চলতে থাকা এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞ নিয়ে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাই।

    গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামাস-ইসরাইল সংঘাতে উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৫ হাজার। তেল আবিবের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি।

    ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান
    পূর্ববর্তী খবরঅবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে: ড. ইউনূস
    পরবর্তী খবর শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.